২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পমন্ত্রীর সঙ্গে অস্ট্রিয়া প্রবাসীদের মতবিনিময়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি অস্ট্রিয়া আওয়ামী লীগের একটি সভায়ও যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 07:58 PM

Updated : 12 Oct 2022, 04:36 PM

পুরনো খবর:

সাকা-মুজাহিদের ফাঁসিতে ভিয়েনায় উল্লাস
ভিয়েনায় ঈদুল আযহা উদযাপিত
ভিয়েনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন
'প্রবাসে প্রত্যেকেই রাষ্ট্রদূত’
জার্মানির ইলমেনাউয়ে ‘বাংলাদেশি সন্ধ্যা’
জার্মানিতে গড়ে উঠছে অভিনব পাঠাগার
সুইস দেশে ‘গল্প বলার রাত’
প্যারিস হামলার নিন্দায় ইউরোপ আ.লীগ
‘অচেনা’ প্যারিস
‘তথ্য প্রযুক্তিখাতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাইওনিয়ার হবে বাংলাদেশ’
মা হচ্ছেন টিউলিপ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিনিধি দলের রাশিয়া সফর
জেল হত্যা দিবসের আলোচনা: ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান
দীপন হত্যার প্রতিবাদে লন্ডনে সমাবেশ
বিচার বিভাগ প্রভাবমুক্ত: লন্ডনে প্রধান বিচারপতি
আলতাব আলী দিবস পালনের ঘোষণা  
কার্ডিফে বইমেলা

রোববার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে অস্ট্রিয়া প্রবাসীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিল্পমন্ত্রী দেশের বর্তমান অবস্থার বর্ণনা দিয়ে বলেন, ‘দেশে মানবতার শক্রদের বিচার ও রায় কার্যকর হচ্ছে। জাতির বহু প্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। এই বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হয়েছে। প্রচুর অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোট দেশে জঙ্গি তাণ্ডব করেও মানবতার শক্রদের রক্ষা করতে পারছে না। এখন তারা বিচারের স্বচ্ছতা নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারে নেমেছে। এই মিথ্যা প্রচার রোধে প্রবাসীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং এই বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে এটা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে।'

রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সেবা দেওয়ার জন্যই আমরা এখানে। যেকোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার ইস্পাতদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে চলছে। আজ বিশ্বের দেশে দেশে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা শোনা যাচ্ছে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো. আবু জাফর, সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর শাবাব বিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, রুহী দাস সাহা, বখতিয়ার রানা, নয়ন হোসেন, কমিউনিটি নেতা মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা রবিউল হাসান চৌধুরী, আহমেদ ফিরোজ, রবিন মোহাম্মদ আলী ও মনোয়ার পারভেজ।

অস্ট্রিয়ায় আওয়ামী লীগের সভায় শিল্পমন্ত্রী

রোববার সন্ধ্যায় আমির হোসেন আমু ভিয়েনার প্যান এশিয়া হোটেলে অস্ট্রিয়া আওয়ামী লীগের এক সভায় যোগ দেন।

শিল্পমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের মানুষের কল্যাণে সরকারের গৃহীত বহুমূখী পদক্ষেপের বর্ণনা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষতামুক্ত, উদার ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের সাফল্যের ধারা অব্যাহত রেখে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব।’

সভায় সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম বলেন, ‘ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-জঙ্গিবাদমুক্ত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে প্রবাসে স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিরোধের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অষ্ট্রিয়া আওয়ামী লীগের  উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সভায় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি  আবদুল জলিল, আকতার হোসেন, এ কে এম শওকত আলী, মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, ইমরুল কায়েস ও মুক্তিযোদ্ধা রবিউল হাসান চৌধুরী।

শিল্পমন্ত্রী স্বল্পোন্নত দেশের মন্ত্রীদের ষষ্ঠ সভা, চতুর্থ সামিট ও টেকসই শিল্প উন্নয়ন সভা, দ্বিতীয় দাতা ফোরাম সভা এবং ষোড়শ ইউনিডো সাধারণ সভায় যোগ দিতে ২৫ নভেম্বর থেকে ভিয়েনায় অবস্থান করছেন। ৫ ডিসেম্বর তাঁর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com