জেল হত্যা দিবসের আলোচনা: ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান
যেকোন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে কর্মীদের আহ্বান জানিয়েছে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ।
জাতীয় চার নেতা হত্যার স্মরণে নেদারল্যান্ডসের হেগ শহরে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানিয়েছেন নেতারা।
মঙ্গলবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বলেন, “একতাই শক্তি, শেখ হাসিনাতেই বাংলাদেশের মুক্তি।জাতীয় চার নেতা হত্যার মত কোন ঘটনা যাতে ঘটতে না পারে সেই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে।”
‘জয়বাংলার শক্তিতে’ সবাইকে বলীয়ান হওয়ার আহ্বনও জানান তিনি।
সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত তার বক্তব্যে বলেন বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে তবে। আমাদের একতাবদ্ধ হয়ে অতীতের মত সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সোশাল নেটওয়ার্কে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন,“বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে বিশ্বদরবারে হাজির করেছেন তখন বিএনপি-জামায়াত অপশক্তি রাহুগ্রাস করতে চায়”
১/১১ এর কথা স্মরণ করিয়ে দিয়ে এম এ গনি বলেন, “সেই সময়ে ইউরোপীয় আওয়ামী লীগের সব নেতারা দেশে দেশে যেইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তেমনি একইভাবে বর্তমান সরকারের সফলতার কথা বিশ্ববাসীকে জানাতে হবে।”
জাতির জনক ও জাতীয় চার নেতাকে হত্যা করে বাঙালি জাতির ভাগ্য ও উন্নয়নকে পিছিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান গনি।
সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ গনির পরিচালনায় এই সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারজ্জামান চৌধুরী, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, হাসনাত মিয়া, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি জনাব মায়ীদ ফারুক ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা জামান, যুগ্ম- সাধারণ সম্পাদক মুরাদ খান, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল হক সাবু, ফ্রান্স আওয়ামী লীগের এম নাজিম উদ্দিন, সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফীক উল্লাহ, সহ-সভাপতি মহসীন হাবিব ভুইয়া, যুগ্ম- সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, শহীদুল হক, সাধারণ সম্পাদক পলিন মনির, সুইডেন আওয়ামী লীগের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সহ সভাপতি ড. ফরহাদ আলী খান, রানা খান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের রফিক খান, গ্রিস আওয়ামী লীগের মান্নান মাতব্বর, যুক্ত্যরাজ্য যুবলীগের সভাপতি জনাব ফকরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সুইডেন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক যোবায়দুল হক সবুজ, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট বক্তব্য দেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
