০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফেইশল অয়েল ত্বকে ব্যবহারের উপকারিতা

নিয়মিত ব্যবহারে নানান সুবিধা পাওয়া যায়।

ফেইশল অয়েল ত্বকে ব্যবহারের উপকারিতা

ছবি: freepik

লাইফস্টাইল ডেস্ক

Published : 09 Apr 2023, 08:37 PM

Updated : 09 Apr 2023, 08:37 PM

ত্বক আর্দ্র রাখার পাশাপাশি বয়সের ছাপ লুকাতে সহায়তা করে ফেইশল অয়েল।

আর এই সময়ের রূপচর্চার রুটিনে ‘ফেইশল অয়েল’য়ের ব্যবহার জনপ্রিয়তাও পেয়েছে।

এই প্রসাধনীর নানান উপকারের কথা টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরেন কস্মেটিক ব্র্যান্ড ‘অ্যালেনর’য়ের ভারতীয় অংশের প্রতিষ্ঠাতা পারুল কাটিয়াল এবং কনিকা মালহোত্রা।

আর্দ্রতা রক্ষা: ফেইশল অয়েল উচ্চ ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য আর্দ্রতা রক্ষাকারী উপাদান সমৃদ্ধ। এটা ত্বকের বাইরের আর্দ্রতা রক্ষাকারী সুরক্ষা স্তর সৃষ্টি করে। যাদের শুষ্ক ও পানি শূন্য ত্বক তাদের জন্য উপকার করে থাকে।

বয়সের ছাপ কমায়: অনেক ফেইশল অয়েল উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ‘ফ্রি রেডিকেল’ এবং পরিবেশের চাপের কারণে হওয়া ক্ষতি থেকে সুরক্ষিত রাখে।

বলিরেখা, বয়সের ছাপ, ভাঁজ কমাতে সহায়তা করে।

প্রাইমার: মেইকআপের আগে ত্বক প্রস্তুত করতে প্রাইমার ব্যবহারের প্রয়োজন হয়। ফেইশল অয়েল প্রাইমার হিসেবে ভালো কাজ করে। 

ত্বক উন্নত করে: ত্বকের বিন্যাস ও সার্বিক মান উন্নত করতে ফেইশল অয়েল উপকারী। এটা ত্বকে মসৃণভাব আনে। মলিন ও ক্লান্তিভাব দূর করতে সহায়তা করে।

ত্বকে অন্যান্য প্রসাধনী শোষণে সহায়তা করে: প্রসাধনী ব্যবহারের আগে ফেইশল অয়েল ব্যবহারে ত্বকের শোষণ ক্ষমতা বাড়ায়।

কারণ এই তেল ত্বকের ওপর সুরক্ষার স্তর তৈরি করে আর্দ্রতা হারাতে দেয় না। ফলে অন্যান্য প্রসাধনী ত্বকের গভীরে প্রবেশের মাধ্যমে কার্যকারিয়া বাড়াতে সহায়তা করে।

তাই ফেইশল অয়েল বা মুখে ব্যবহারের তেল ত্বক আর্দ্র রাখে, বয়সের ছাপ ও জ্বলুনি কমায় এবং ত্বকের গঠন সার্বিকভাবে উন্নত করে।

ফলে ত্বক পরিচর্যার প্রসাধনী ব্যবহারের সার্বিক উপকারিতা পেতে সহায়তা করে। এতে ত্বক হয় আরও মসৃণ ও সুন্দর।

আরও পড়ুন:

পুরানো খবর:

ত্বকের যত্নে বিভিন্ন তেল
শুধু তেল মালিশে চুল পড়া কমে না
বলিরেখা দূরে রাখতে যা করা উচিত