মো. মামুন-অর-রশিদ
জন্ম ১৯৮৯ সালে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উন্নয়ন, জনস্বাস্থ্য ও শাসনব্যবস্থা নিয়ে কাজ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বিতে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার অব রিসার্চ করছেন। তার গবেষণার মূল ক্ষেত্র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, স্বাস্থ্যব্যবস্থার শাসন, নীতি বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি। ২০১৫ সালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে গবেষণা ও অ্যাডভোকেসি কর্মকর্তা হিসেবে উন্নয়ন খাতে কর্মজীবন শুরু করেন। ২০১৭ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথে গবেষণা সহযোগী হিসেবে যোগ দেন। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেয়ার বাংলাদেশে মনিটরিং, মূল্যায়ন ও জ্ঞান ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং জনস্বাস্থ্য, উন্নয়ননীতি ও সামাজিক বৈষম্য নিয়ে গবেষণা ও লেখালেখি করছেন। ই-মেইল: mrashid.uk2025@gmail.com