বয়সের ছাপ ধীর করতে সকাল সন্ধ্যা ত্বকের যত্ন নেওয়ার পন্থা
নিয়মিত ত্বকের যত্ন নিলে বয়সের ছাপ ধীরে পড়ে।
দিনে ও সন্ধ্যার সময় নিয়ম কিরে ত্বকে যত্ন নেওয়া প্রয়োজন।
আর শুষ্ক মাসগুলোতে ত্বক হয় নিষ্প্রাণ। এই সময়ে ত্বক লালচে, শুষ্ক ও পানি শূণ্য হয়ে পড়ে ফলে ত্বক হয় নির্জীব।
টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ভেষজ উপাদান দিয়ে তৈরি প্রসাধনী তৈরির প্রতিষ্ঠান ওজিভা’র পুষ্টিবিদ ও রূপচর্চাবিদ শিখা দ্বিভেদি সকাল ও সন্ধ্যায় ত্বকের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানান।
সকালের রুটিন
ক্লেঞ্জিং দিয়ে শুরু: বসন্তের এই শুষ্ক সময় ত্বক থেকে প্রাকৃতিক তেল শুষে নেয়।
সকালে ঘুম থেকে উঠেই ত্বক মৃদু ক্লেঞ্জার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে ত্বকের প্রাকৃতিক তেল বজায় থাকবে।
তাছাড়া ভেষজ ফেইস ওয়াশ কালো দাগ দূর করে এবং পিএইচ এর ভারসাম্য বজায় রাখে। ত্বকের শুষ্কতা, খসখসেভাব বা চামড়া ওঠার সমস্যা কমাতে গরম নয়, বরং কুসুম গরম পানি দিয়ে মুখ ধুলে উপকার পাওয়া যাবে।
টোনার ব্যবহার: ত্বকের যে কোনো রকমের ময়লা দূর করেতে টোনার উপকারী। এটা লোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার করে, সতেজভাব আনে এবং টানটানভাব বজায় রাখে।
নিয়মিত পরিষ্কার ত্বকে টোনার ব্যবহার ত্বকের লোমকূপ ছোট করে, পিগমেন্টেইশন কমায়, উজ্জ্বলতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট যোগায়।
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার: ত্বক সুস্থ ও মসৃণ রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার আবশ্যক। শুষ্ক মাসগুলোতে ত্বক সহজেই আর্দ্রতা হারায়।
পরিষ্কার ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার ত্বকের বলিরেখা কমায়, আর্দ্রতা রক্ষা করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখে, আলোর কারণে হওয়া ত্বকের ক্ষয় কমায় এবং স্থিতিস্থপকতা উন্নত করেতে সহায়তা করে।
সূর্যালোক থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার: বারো মাসই সানস্ক্রিন ব্যবহার ত্বককে সূর্যালোক থেকে সুরক্ষিত রাখে। ঠাণ্ডা বা মেঘলা দিনে সূর্যের তাপ খুব একটা বোঝা না গেলেও এটা ত্বকের জন্য সমান ক্ষতিকর।
তাই প্রতিদিন অবশ্যই ত্বকে কমপক্ষে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। বাইরে যাওয়ার ১৫ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর দুতিন ঘন্টা পর পর পুনরায় মেখে নিতে হবে।
নিয়মিত ত্বকে সেরাম ব্যবহার: ত্বকের প্রতি বাড়তি যত্ন নিতে, সুস্থ রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে সেরাম ব্যবহার করা উপকারী। এটা ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা রক্ষা করে এবং মসৃণভাব ফুটিয়ে তোলে।
সন্ধ্যার রুটিন
ত্বক ভালো রাখতে সন্ধ্যায় আবার ত্বক পরিষ্কার করতে হবে।
দিন শেষে ত্বকে অনেক ময়লা, ধূলা, তেল, ঘাম ইত্যাদি জমে থাকে যা ভালো মতো পরিষ্কার করা না হলে লোমকূপ আবদ্ধ হয়ে যায়। ফলে দেখা দেয় ব্রেক আউট। এই কারণে সন্ধ্যায় ত্বক ভালো মতো পরিষ্কার করতে হবে। এতে ত্বক পরিষ্কার সুস্থ ও সতেজ থাকবে।
অ্যান্টিএইজিং ক্রিম: সন্ধ্যায় ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ অংশ হল অ্যান্টিএইজিং ক্রিম ব্যবহার। এটা ত্বক মেরামত করে। ফলে বয়সের ছাপ কমে। ভেষজ উপাদানে তৈরি ক্রিম ত্বক আর্দ্র রাখে, কোলাজেন উদ্দীপিত করে এবং বলিরেখা কমায়।
রাতে এই ধরনের প্রসাধনী ব্যবহার ত্বকের জন্য উপকারী।
চোখের চারপাশের ত্বকের যত্ন নেওয়া: মুখের যত্ন নেওয়ার পাশাপাশি চোখের চারপাশের ত্বকও যত্ন নেওয়া উচিত। শুষ্ক আবহাওয়াতে চোখের চারপাশের ত্বকও শুষ্ক হয়ে পরে।
রাতে ত্বকের যত্নে আই ক্রিম ব্যবহার চোখের ফোলা ও কালচেভাব কমায়। উন্নত আইক্রিমে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভানয়েডস, যা চোখের চারপাশের পিগ্মেন্টেইশন কমায়, ফোলাভাব, আই ব্যাগ, বলিরেখা ও সূক্ষ্ম ভাঁজ এমনকি বয়সের ছাপ কমাতে সহায়তা করে।
ফেইসমাস্ক ব্যবহার: ত্বকের মৃত কোষ দূর করতে মৃদু স্ক্রাব ব্যবহার করে ফেইসমাস্ক ব্যবহার করতে হবে। ত্বক ভালো রাখতে সপ্তাহে দুবার আর্দ্রতা রক্ষাকারী মাস্ক ব্যবহার করা ভালো।
পরিষ্কার মুখে ভেষজ মাস্ক ব্যবহার করতে হবে। এতে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে এবং দেখতে সতেজ ও তারুণ্যময় লাগবে।
এছাড়াও, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা থ্রি’স এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার যেমন- ভিটামিন সি ও ই খাওয়া উপকারী। কোলাজেন তৈরি করে এমন সাপ্লিমেন্ট খাওয়া ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য বাড়াতে সহায়তা করে।
দৈনিক দুতিন লিটার পানি পান ও ছয় থেকে সাত ঘন্টা ঘুম তারুণ্য ধরে রাখে।
পানি দেহের দুষিত পদার্থ বের করে দেয়। পর্যাপ্ত ঘুম ত্বক পুনর্গঠন করে এবং বয়সের ছাপ ধীর করতে সহায়তা করে।
আরও পড়ুন
