হাতে আঘাত পাওয়ার পর উইকেটশূন্য মুস্তাফিজ
শেষ বলে দারুণ ইয়র্কারে আন্দ্রে রাসেলের স্ট্যাম্প এলোমেলো করে দেন মুস্তাফিজ, কিন্তু সেটি ‘ফ্রি হিট’ ডেলিভারি হওয়ায় উইকেট মেলেনি।
অফ স্টাম্পের বাইরের বলটিকে সজোরে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেললেন ফিন অ্যালেন। বল সরাসরি বোলার মুস্তাফিজুর রহমানের দিকে ফিরে আসে। ফলো-থ্রুতে তিনি বোলিং হাত বাড়িয়ে দিলেন এবং বলটি বেশ বাজেভাবে আঘাত করল তার হাতের কব্জিতে। ‘ম্যাজিক স্প্রে’ নিয়ে খেলা চালিয়ে গেলেও বোলিংয়ে জাদু দেখাতে পারলেন না বাঁহাতি পেসার।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে দুবাই ক্যাপিটালসের প্রথম ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজ। আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে চার ওভারে ৩৭ রান দেন বাংলাদেশের এই তারকা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে আবু ধাবি।
(বিস্তারিত আসছে)
