17 Nov 2026, 01:55 PM
দক্ষিণ আফ্রিকাকে দ্রুত থামানোর লক্ষ্যে নামছে বাংলাদেশ
আগের দিন রায়ান রিকেলটন শূন্য রানে জীবন না পেলে হয়তো আরেকটু ভালো অবস্থানে থাকতো বাংলাদেশ। তবে দ্বিতীয় নতুন বল এখনও বেশ নতুন। প্রথম সেশনে একটু সহায়তাও মিলবে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস যত দ্রুত সম্ভব গুটিয়ে দিতে চায় বাংলাদেশ।
৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ এখনও ১১৩ রানে এগিয়ে।
৫৪ বলে এক চারে ১৯ রানে ব্যাট করছেন টেম্বা বাভুমা। এক চারে ৭ বলে ৭ রানে খেলছেন রিকেলটন।
তিনটি উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হাসান মাহমুদ। জুবাইর হামজাকে ফিরিয়ে ২০২ রানের জুটি ভাঙেন মুমিনুল হক।
অন্য কোনো বোলার তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। সবচেয়ে বাজে দিন কাটে মেহেদী হাসান মিরাজের। ১৬ ওভারে ১০১ রান দেন এই অফ স্পিনার।
তৃতীয় দিন মিরাজ এবং দুই পেসার ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের কাছে বাংলাদেশের প্রত্যাশা থাকবে আরও বেশি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬২ ওভারে ২৮৭/৪ (মার্করাম ৪, অ্যাকারম্যান ১৫৭, হামজা ৮৩, বাভুমা ১৯*, ব্রিটস্কি ২, রিকেলটন ৭*; তাসকিন ১৫-৪-৪৫-০, হাসান ১৬-২-৬২-৩, ইবাদত ৭-০-৩৬-০, মিরাজ ১৬-০-১০১-০, মুমিনুল ৮-১-৩৬-১)
17 Nov 2026, 01:55 PM
লাইভ ব্লগে স্বাগত
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।