২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে রান্না করবেন মাটন রোগান জোশ

মসলার সুঘ্রাণে কাশ্মিরি ধাঁচে এই রান্নায় উদরপূর্তী হবে জম্পেশ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 01:26 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

খাসির মাংসের সুস্বাদু ব্যঞ্জন তৈরি করা তেমন কোনো কঠিন বিষয় নয়।

আর এই রান্না করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

পদ্ধতি

চুলায় হাঁড়ি বসিয়ে সরিষার তেল গরম করে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও হিং দিয়ে নেড়েচেড়ে নিন।

সুঘ্রাণ বের হলে খাসির মাংস দিয়ে একটু কষিয়ে আদা ও ধনে গুঁড়া, রসুন বাটা, কাশ্মিরি মরিচ গুঁড়া আর লবণ দিয়ে অল্প একটু সহ কষিয়ে ঢেকে রান্না করুন ১৫ মিনিট।

শুকনা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে দই ও মৌরি গুঁড়াতে মিশিয়ে কষানো মাংসের মধ্যে ঢেলে দিন।

নেড়েচেড়ে গোল-মরিচের গুঁড়া দিন। মাংস সিদ্ধ হয়ে তেল ওপরে উঠে আসলে নামিয়ে নিন।

এবার পরিবেশন পাত্রে ঢেলে ভাত, পোলাও বা পরোটার সাথে উপভোগ করুন।

আরও রেসিপি

সবজি বিরিয়ানি ও মুরগির ব্যঞ্জন।

রেসিপি: ডিম খিচুড়ি

রেসিপি: বিফ-কারি বা গরুর মাংসের তরকারি