১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেসিপি: ডিম খিচুড়ি

ডাল ছাড়াও খিচুড়ি রান্না করা যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:46 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

ডালেচালে না মিললেও খিচুড়ি হয়। 

এই রান্নার সহজ রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ 

চাল ২৫০ গ্রাম। ডিম ৪টি। পেঁয়াজ কুচি ৩টি। আদা ও রসুন বাটা ১ টেবিল-চামচ। হলুদ গুঁড়া আধা চা-চামচ। মরিচ গুঁড়া আধা চা-চামচ। ধনে গুঁড়া আধা চা-চামচ। জিরা ও মৌরী গুঁড়া সামান্য। গরম মসলা গুঁড়া সামান্য। তেল ও ঘি ৩ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। পানি পরিমাণ মতো। কাঁচামরিচ ৪-৫টি। 

পদ্ধতি

ডিম সিদ্ধ করে নিন।

চুলায় হাঁড়ি বসিয়ে তেল-ঘি দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। 

একটু পানি দিয়ে আদা ও রসুন বাটা যোগ করুন। তারপর চাল বাদে একে একে সব উপকরণ দিয়ে কষিয়ে রান্না করে নিন। 

এবার সেদ্ধ ডিমগুলো দিয়ে কষিয়ে উঠিয়ে নিন। 

তারপর চাল দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিন। কাঁচমরিচ দিন। পেঁয়াজ বেরেস্তা ও ডিম কেটে ফালি করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডিম খিচুড়ি।

আরও রেসিপি

ভুনা খিচুড়ি

বাসি ভাতের খিচুড়ি

সবজি দিয়ে নরম খিচুড়ি