২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি করুন রেজালা

গরুর মাংসের চমৎকার ব্যঞ্জন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 12:26 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

রেসিপি দিয়েছেন আনার সোহেল।

উপকরণ: গরুর মাংস ২ কেজি। টক দই আধা কাপ। পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ। আদাবাটা ২ টেবিল-চামচ। রসুনবাটা ১ টেবিল-চামচ। মরিচ গুঁড়া ২ চা-চামচ। হলুদগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া ২ চা-চামচ। ধনেগুঁড়া ২ চা-চামচ। পোস্তদানা-বাটা ১ টেবিল-চামচ। বাদামবাটা ২ চা-চামচ। টমেটো পিউরি ১ টেবিল-চামচ। জায়ফল-জয়ত্রী-গুঁড়া আধা চা-চামচ। তেজপাতা ২টি। এলাচ ৪টি। দারুচিনি ২টি। লবঙ্গ ৪,৫ টি। গোলমরিচ ৫,৬টি। তেল ৬ টেবিল-চামচ। ঘি ১ টেবিল-চামচ।

আরও লাগবে- কাঁচা মরিচ ৫,৬টি। বেরেস্তা। কেওড়ার জল দুই ফোটা।

পদ্ধতি: মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে উপরের সব উপকরণ ও এক মুঠো বেরেস্তা দিয়ে মাখিয়ে মেরিনেইট করে রাখুন প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট ।

এবার প্যানে তেল ও ঘি গরম করে, পেয়াজঁ দিয়ে হালকা বাদামি করে ভেজে মাংস দিয়ে নেড়ে কিছুক্ষণ কষাতে হবে।

তারপর অল্প পানি দিয়ে আবার কষিয়ে মাংস ঢেকে মাঝারি আঁচে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন।

মাংস সিদ্ধ হয়ে মাখা মাখা ঝোল থাকতে, কাঁচামরিচ ও কেওড়ার জল দিয়ে পাঁচ মিনিট রেখে নামিয়ে নিন। উপরে বেরেস্তা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।

পুরনো খবর:

মুগ ডালের লটপটি
বেরেস্তা মচমচে ও সংরক্ষণ করার পদ্ধতি
কালাভুনা তেহারি
বেগুন দিয়ে গরুর মাংস
গরুর মাংসের 'কড়া ভুনা'