ঢাবির ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান
তাদেরকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অ্যালামনাই সংগঠন ‘ইডাফস’র ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে বিভাগের অধ্যাপক জাকির হোসেন খান আহ্বায়ক এবং অ্যালামনাই সদস্য আসাদুজ্জামান রুবেল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস) ক্যাফেটেরিয়ায় এ কমিটি গঠন করা হয়েছে বলে কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সভায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচনি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ইডাফস’ কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক দিদার-উল-আলম, উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ অ্যালামনাই আকবর হোসেন ও কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী শিশির।
