কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার কিশোর
সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন।
ছুরকাঘাতে আহত ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। পরিবার নিয়ে থানাপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় থাকে সে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে স্কুলের টেস্ট পরীক্ষা শেষে বাসায় ফেরে ওই ছাত্রী। দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাসার গেইটের সামনে দাঁড়িয়ে কলবেল চাপছিল সে।
এ সময় পেছন থেকে এক তরুণ ধারালো ছুরি দিয়ে তাকে একের পর এক আঘাত করেন। ছুরির আঘাত ঠেকাতে হাত দিয়ে চেষ্টা করার পাশাপাশি চিৎকার করতে থাকে সে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছুরি ফেলে পালিয়ে যান ওই তরুণ।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রাতেই কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন বলে ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান।
ওসি বলেন, “ঘটনার পর থেকে ওই কিশোর ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে।”
বিস্তারিত আসছে …
