১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চুলের যত্নে অ্যাভাকাডো তেল

সব ধরনের কেশ পরিচর্যায় অ্যাভাকাডো’র তেল উপকারী

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 03:42 PM

Updated : 24 Aug 2023, 03:42 PM

আর্দ্রতা ধরে রেখে উজ্জ্বলতা বাড়াতে ও চুলের গোড়া মজবুত করতে দৈনিক রূপচর্চার রুটিনে অ্যাভাকাডো’র তেল যুক্ত করা যেতে পারে।

কারণ এই তেল যে কোনো ধরনের চুলের জন্য উপযুক্ত- এভাবেই রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মত দেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রূপবিশেষজ্ঞ ও ‘কেকেটি কনসালট্যান্টস’য়ের প্রসাধনী-বিষয়ক রসায়নবিদ ক্রপা ক্যাস্টলিন।

তিনি বলেন, “এই তেল খুবই হালকা, আর চুলে ভারী বা আঠালোভাবের সৃষ্টি করে না। যে কারণে সব ধরেনের চুলেই আরামে ব্যবহার করা যায়।”

উপকারিতা

  • ফ্যাটি অ্যাসিড বিশেষ করে ‘ওলেইক অ্যাসিড’ থাকার চুল আর্দ্র ও পুষ্ট রাখে- জানান ক্যাস্টলিন।

  • পাশাপাশি পটাসিয়াম ও ম্যাগনেসিম থাকায় আর্দ্রতা চুলে রাখতে পারে, যা আলাদা সুরক্ষা দেয়।

  • ফ্যাটি অ্যাসিড থাকায় আরেকটা সুবিধা হল চুলের ভঙ্গুরতা রোধ করতে সাহায্য করে।

  • মাথার ত্বকে ক্যালসিয়াম বিস্তার করলে চুলের বৃদ্ধিতে বাধা পড়ে, যাকে বলে ‘ক্যালসিফেকেইশন’। অ্যাভাকাডো’র তেলে থাকা ভিটামিন কে এই পরিস্থিতি মোকাবিলা করতে পারে। এছাড়াও রয়েছে তিন ধরনের ভিটামিন বি (বি ফাইভ, বি সিক্স ও ফোলেইট)- যা চুলের সুস্থ বৃদ্ধিতে সহায়ক।  

  • অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য উপকারী। যে কারণে মাথার ত্বকেও ইতিবাচক প্রভাব রাখে অ্যাভাকাডো’র তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে ভিটামিন সি এবং ই ‘ফ্রি র‌্যাডিকেল’ থেকে হওয়া ফলিকলের ক্ষতি সারাতে সাহায্য করে।

  • এই তেল পাতলা হওয়ার কারণে সহজেই চুলের গোড়ায় প্রবেশ করতে পারে। যে কারণে অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করলে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়।

ব্যবহারের নিয়ম

প্রথমেই মনে রাখতে হবে সব অ্যাভাকাডো’র তেলের মান এক নয়।

বাজারে এজন্য খাঁটি, ‘কোল্ড-প্রেস্ড’ অ্যাভাকাডো’র তেল সংগ্রহ করার বিষয়ে মত দেন, ক্যাস্টলিন। কারণ এগুলো কম প্রক্রিয়াজাত করা, ফলে বেশিরভাগ পুষ্টিগুণ ঠিক থাকে।

তিন টেবিল-চামচ পরিমাণ তেলে তুলার বল চুবিয়ে মাথার ত্বকে চেপে চেপে মাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। এরপর পাঁচ থেকে ১০ মিনিট আঙ্গুলের আগা দিয়ে মালিশ করে ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলতে হবে।

এছাড়া বিভিন্ন উপাদানের সাথে মিশ্রিত করা অ্যাভাকাডো’র তেল দেবে আরও বেশি উপকারিতা। এজন্য বেছে নেওয়া যেতে পারে চুলে ব্যবহারের জন্য তৈরি ‘অ্যাভাকাডো ময়েশ্চারাইজার ক্রিম’, ‘এসেনশল আমন্ড অ্যাভাকাডো লিভ-ইন কন্ডিশনার’ ইত্যাদি।

আরও পড়ুন

পুরানো খবর:

ত্বকের যত্নে বিভিন্ন তেল
চুল পড়া কমায় যেসব তেল
শুধু তেল মালিশে চুল পড়া কমে না
মজবুত নখের জন্য উপকারী তেল