২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গরম বাড়ছে, ফ্যান কেনার আগে যা জানা দরকার

শুধু বাতাস পেলেই হবে না বিদ্যুৎ খরচ যেন কম হয় সেদিকেও নজর দেওয়া উচিত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 06:05 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

গ্রীষ্মের শুরু থেকেই বাজারে ফ্যানের চাহিদা বেড়ে যায়। অনেকেই এ সময় ফ্যান কিনতে বাজারে ছোটেন। তবে শুধু দাম দেখে ফ্যান কিনলে পরে সমস্যায় পড়তে হয়।

বিদ্যুৎ খরচ, শব্দ, নিরাপত্তা, ওয়ারেন্টি এবং ফিচার— এসব বিষয় না জেনে ফ্যান কেনা ঠিক নয়।

আবার কেনার পর যত্ন না নিলে ফ্যানের আয়ু কমে যায়। তাই ফ্যান কেনার আগে এবং ব্যবহারের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা জরুরি।

রাজধানীর মোহাম্মদপুর রিংরোডের ‘হোলসেল ইলেকট্রনিক্স সিটি’র কর্নধার ফয়সাল হোসেন বলেন, “আজকাল ফ্যান শুধু বাতাস দেয় না, ঘরের শোভা বাড়ায় এবং বিদ্যুৎ সাশ্রয় করে। ক্রেতারা এখন শুধু দাম নয়, প্রযুক্তি, নিরাপত্তা ও ওয়ারেন্টির দিকেও খেয়াল রাখছেন।”

ফ্যান কেনার আগে তিনি কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখার কথা বলেন।

বিদ্যুৎ সাশ্রয়ী কি-না!

পুরানো মডেলের ফ্যানে বিদ্যুৎ খরচ বেশি হয়। আধুনিক বিএলডিসি প্রযুক্তির ফ্যান ৬৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

আকিজ, ওয়ালটন, যমুনা, কনকা, আরএফএলসহ বেশ কয়েকটি ব্র্যান্ড এখন এই প্রযুক্তির ফ্যান বাজারে এনেছে। এগুলো গরম হয় না এবং শব্দও কম হয়।

ফ্যানের ধরন ও ব্যবহারের জায়গা

সিলিং ফ্যান: খাওয়ার ঘর বা বেডরুমের জন্য উপযুক্ত। বাতাস ঘরজুড়ে ছড়িয়ে দেয়।

স্ট্যান্ড ফ্যান: রান্নাঘর বা ছোট ঘরে ভালো। সহজে সরানো যায়।

রিচার্জেবল ফ্যান: লোডশেডিংয়ের সময় উপকারী। চার থেকে ১২ ঘণ্টা চার্জে চলে।

ওয়াল ফ্যান: স্থান সংকুলানের জন্য দেওয়ালে লাগানো যায়।

ঘরের আকার, উচ্চতা ও ব্যবহারের উদ্দেশ্য অনুযায়ী ফ্যানের মডেল বেছে নেওয়া উপকারী।

নতুন সুবিধা

ঢাকার মোহাম্মদপুর এলাকার ইলেকট্রিক মিস্ত্রি রনি হোসেন বলেন, “কী কী নতুন ফিচার আছে, সেটি বুঝে ফ্যান কেনা উচিত। শুধু সিলিং ফ্যান-ই নয়, স্ট্যান্ড, হ্যান্ড বা চার্জার ফ্যানেও অনেক নতুন সুবিধা আছে। স্মার্ট অপারেটিং সিস্টেম, ভয়েস কমান্ড, রিমোট কন্ট্রোল, সেন্সর সিস্টেম ও টাচ সুইচিং– পদ্ধতিও এখনকার ফ্যানে পাওয়া যায়।”

দাম এবং ওয়ারেন্টি

রাজধানী কারওয়ানবাজার ইলেকট্রিক মার্কেট হাছানাৎ ইলেকট্রিকের কর্নধার হাছানাৎ হোসেন জানালেন, “ফ্যানের দাম মডেল ভেদে আড়াই হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে। ভালো ব্র্যান্ডের ফ্যানে পাঁচ থেকে ১২ বছরের ওয়ারেন্টি পাওয়া যায়। ওয়ারেন্টিতে মোটর রিপ্লেসমেন্টের সুবিধা থাকলে ভালো।”

ফ্যানের যত্ন যেভাবে নিতে হয়

ফ্যান কেনার সময় শুধু দাম নয়, বিদ্যুৎ সাশ্রয়, নিরাপত্তা, ‘ফিচারস’ এবং ওয়ারেন্টি দেখে কেনা উচিত।

আরও পড়ুন

আইপিএস কেনার আগে যা জানা প্রয়োজন

ফ্রিজের জমাট বরফ গলানোর পন্থা

গরমে যেভাবে বাইরেও থাকবেন ফুরফুরে