২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যেভাবে ধুলে লেগিংস টিকবে বেশি দিন

পোশাক নোংরা হলে ধুতে হয়। তবে সব কাপড় ধোয়ার পদ্ধতি এক নয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:09 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

পরতে আরাম সহজে ব্যবহার যোগ্য এমন পোশাকের মধ্যে লেগিংস অন্যতম।

নরম ‘স্ট্রেচি’ কাপড়ের জন্য অনেকেই এই পোশাক ব্যয়াম বা ইয়োগা করা ছাড়াও সাধারণভাবে ব্যবহার করেন।

ফলে এই পোশাক হয়ত ধোয়া পড়ে বেশি।

কতদিন পর পর ধুতে হয়

এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে লন্ড্রি-বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ গোয়েন হোয়াইটিং বলেন,“যত বেশি ধোয়া হবে তত তাড়াতাড়ি কাপড় নষ্ট হবে এটাই নিয়ম।”

তাই লেগিংস পরা অবস্থায় ব্যায়াম, ইয়োগা বা কোনো কাজের পর বেশি ঘেমে গেলে ভালো মতো ধুতে হবে। তবে সারাদিন ঘরে পরে থাকা হল বা টুকটাক বাইরে যাওয়া হল- এরকম ক্ষেত্রে যত দিন পরপর ধোয়া যায় ততই ভালো।

যতক্ষণ না ঘেমে নষ্ট হচ্ছে তার আগ পর্যন্ত অন্তত তিন-চারবার লেগিংস পরা যায়।

ধোয়ার আগের প্রস্তুতি

লেগিংসে বাজে গন্ধ হলে আর সহজে যেতে না চাইলে, ধোয়ার আগে ভিনেগার মেশানো পানিতে চুবিয়ে রাখতে পরামর্শ দেন, হোয়াইটিং।

তার কথায়, “এক কাপের চারভাগের একভাগ ভিনেগার নিয়ে ঠাণ্ডা পানিতে মিশিয়ে লেগিংস ৩০ মিনিট চুবিয়ে রেখে দিন। তারপর ধুতে দিন।”

ভিনেগার বাজে গন্ধ দূর করবে, ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়বে।

যেভাবে ধুতে হবে

আর সুখের বিষয় হল, ‘ববলিন’ ওঠার বিষয়টা ক্ষণস্থায়ী। সাধারণত একবার পরিষ্কার করলে পরে আর ওঠে না।

আরও পড়ুন

পোশাক দীর্ঘদিন ব্যবহার করার পন্থা

ঘামে ভেজা কাপড়ের যত্ন

কাপড় বিবর্ণ হয়ে যাওয়া রোধ করতে