Published : 23 Jul 2026, 04:41 PM
বাড়ির চারপাশ মশামুক্ত রাখতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং কোথাও পানি জমতে না দেওয়া জরুরি।
তবে অনেকেই হয়তো জানেন না যে, শখের বাগানের কিছু সুনির্দিষ্ট গাছ বা উদ্ভিদ মশার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে দিতে পারে।
এই গাছগুলো মশাকে কেবল আশ্রয়ই দেয় না, বরং তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও আর্দ্রতার যোগান দেয়।
মার্কিন কীটতত্ত্ববিদ বব গিলবার্ট এবং কীট-বিশেষজ্ঞ কাইল টার্নার জানান রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান, মশা মূলত গাছের প্রতি আকৃষ্ট হয় না; বরং নির্দিষ্ট গাছটি বাগানে যে ধরনের ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করে, মশা সেটির খোঁজে আসে।
দিনের তীব্র আলো ও তাপ থেকে বাঁচতে এবং বাতাসহীন আর্দ্র জায়গায় বিশ্রাম নিতে মশা ঘন ঝোপঝাড় বেছে নেয়।
বাঁশ গাছ
আজকাল বারান্দা বা বাগানের সৌন্দর্যের জন্য অনেকেই বাঁশ গাছ বা ‘লাকি ব্যাম্বু’ লাগাতে পছন্দ করেন। তবে মশার জন্য এটি এক স্বর্গরাজ্য।

পেশাদার মালি ও বাগান শিক্ষাবিদ হেইডি গ্রাসম্যান একই প্রতিবেদনে বলেন, “বাঁশ গাছ খুব দ্রুত এবং ঘন হয়ে বাড়ে, যা মাটির কাছাকাছি এক ধরণের ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করে। এছাড়া বাঁশের ফাঁপা কাণ্ডে বৃষ্টির পানি জমে থাকতে পারে, যা মশার ডিম পাড়ার প্রধান স্থানে পরিণত হয়।”
লম্বা ঘাস ও পাতাবাহার
বাগানের শোভা বাড়াতে ব্যবহৃত বিভিন্ন লম্বা ঘাস ও পাতাবাহার (যেমন: ফাউন্টেন গ্রাস বা পাম্পাস গ্রাস) মশার চমৎকার বাসস্থান হতে পারে।

কাইল টার্নার ব্যাখ্যা করেন, “এই ঘাসগুলোর ঘন পাতা বাতাস চলাচলে বাধা দেয় এবং দিনের তীব্র গরমের মধ্যেও ভেতরের অংশকে ঠান্ডা ও আর্দ্র রাখে। ফলে মশারা সারাদিন এই ঘাসের ভেতর লুকিয়ে থাকে এবং সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে।”
পানি ধারণকারী গাছ
কিছু গাছের পাতার গঠন এমন হয় যে, সেখানে প্রাকৃতিকভাবেই পানি জমে থাকে। যেমন— ক্যানা লিলি বা ব্রোমেলিয়াড ধরনের গাছ।

মার্কিন কীটতত্ত্ববিদ এমা গ্রেস ক্রাম্বলি সতর্ক করে বলেন, “এই গাছগুলোর গভীর পাতা এবং কাণ্ডের জোড়ায় বৃষ্টির বা বাগানের পানি দেওয়ার সময়, সেই পানি আটকে থাকে, যা মশার প্রজননের জন্য একদম উপযুক্ত জায়গা।”
অতিরিক্ত ঘন ঝোপঝাড়

বক্সউড বা বিভিন্ন ধরনের চিরসবুজ ঘন পাতার ঝোপজাতীয় গাছ মশার খুব প্রিয় বাসস্থান। এই গাছগুলোর নিচে ঝরে পড়া শুকনো পাতা এবং ডালপালার কারণে বাতাস চলাচল করতে পারে না এবং পানি দেওয়ার পর দীর্ঘক্ষণ মাটি ভেজা থাকে।
এই অন্ধকার ও স্যাঁতসেঁতে পরিবেশ মশাদের দিনের বেলা নিরাপদে বিশ্রাম নিতে সাহায্য করে।
আইভি লতা
দেয়াল বা বেড়া বেয়ে ওঠা আইভি লতা দেখতে সুন্দর হলেও, এটি একটি সম্পূর্ণ লুকানো ‘ইকোসিস্টেম’ তৈরি করে।

কাইল টার্নার বলেন, “ঘন আইভি লতা সূর্যের আলো প্রবেশ করতে দেয় না এবং এর নিচে কোনো ড্রেন জ্যাম বা পানি জমে থাকলে তা বাইরে থেকে দেখাও যায় না। ফলে মশারা, শিকারী প্রাণী ও গরম থেকে বাঁচতে সারাদিন আইভি লতার আড়ালে আশ্রয় নেয়।
মশার উপদ্রব কমানোর উপায়
এই বিশেষজ্ঞদের মতে, মশার হাত থেকে বাঁচতে এই গাছগুলো বাগান থেকে পুরোপুরি উপড়ে ফেলার প্রয়োজন নেই; তবে কিছু নিয়ম মানা জরুরি।
আরও পড়ুন
কিছু মানুষকে মশা বেশি কামড়ায়, কিন্তু কেন?
মশা দূরে রাখতে এসেনশল অয়েল কতটা কার্যকর?