২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মিষ্টি কুমড়া দিয়ে ডিমের তরকারি

সহজ রান্নায় ডিম-কুমড়ার ব্যঞ্জনে, জমবে দুপুর বা রাতের খাবার আহারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 04:00 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

মিষ্টি কুমড়ার ভাজি বা ছোট চিংড়ি দিয়ে কুমড়ার তরকারি-তো অনেক হল।

এবার না হয় রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে হয়ে যাক ডিম কুমড়ার ব্যঞ্জন।

উপকরণ

পদ্ধতি

প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর মিষ্টি কুমড়া চৌক করে কেটে নিন।

এবার চুলায় প্যান বসিয়ে অল্প তেল দিন। গরম হলে ডিমে সামন্য হলুদ মাখিয়ে লাল করে ভেজে উঠিয়ে নিন।

এবার বাকি তেল ঢেলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে একটু পানি যোগ করে একে একে সব মসলার উপকরণ দিয়ে কষিয়ে মিষ্টি কুমড়া দিন।

কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিন।

সেদ্ধ হয়ে গেলে ডিম দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন।

একটি সুন্দর পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার ডিম কুমড়ার তরকারি।

আরও রেসিপি

কুমড়া শাকের বড়া

কুমড়া ভাজা

ডিমের শাহি কোরমা

রেসিপি: ডিম খিচুড়ি