মুখ মিষ্টিতে তালের রসের পায়েস
গরমে তালের রসের পায়েসে জুড়াবে প্রাণ।
খাবার পর বা অতিথি আপ্যায়নে মিষ্টি স্বাদ দিতে চাইলে তৈরি করে নিতে পারেন এই পায়েস।
রেসিপি দিয়েছেন ফেইসবুক-ভিত্তিক রান্নার প্রতিষ্ঠান পালা পার্বণ’য়ের স্বত্বাধিকারী ও রন্ধনশিল্পী শিউলী আক্তার।
উপকরণ
পদ্ধতি
একটি পাত্রে তালের রস নিয়ে চুলায় অল্প আঁচে পানি শুকিয়ে নিতে হবে।
এখন একটি পাতিলে দুধের সাথে পানি মিশিয়ে গরম করে সাগুদানা ধুয়ে দিয়ে দিতে হবে।
সাগুদানা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা, চিনি ও লবণ দিয়ে দিন।
মাঝারি আঁচে তিন-চার মিনিট জ্বালানোর পর এর মধ্যে তালের রস দিয়ে দিতে হবে।
এখন দুধের সাথে তালের রস মিশিয়ে মাঝারি আঁচে আরও ১০ ১২ মিনিট জ্বাল করে নিন। পায়েস হালকা ঘন হয়ে আসলে কিশমিশ মিশিয়ে নেড়েচেড়ে তুলে নিতে হবে।
পায়েস ঠাণ্ডা হলে একটি পাত্রে তুলে ওপরে একটু বাদাম ছিটিয়ে পরিবেশন করতে পারেন।
আরও রেসিপি
