২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেসিপি: ভেজিটেবল কারি

পদ্ধতি জানা থাকলে চাইনিজ সবজির রং ঠিক রাখা যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 01:10 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

শীতের সময় দেশীয় ঘরানার চাইনিজ খাবার না হলে তো মৌসুমটাই জমলো না।

তাই এই সময়ের সবজি দিয়ে রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে তৈরি করে নিতে পারেন চাইনিজ ভেজিটেবল কারি।

উপকরণ

পদ্ধতি

প্রথমে সব টুকরা করা সবজি ধুয়ে গরম পানিতে ভাপ দিয়ে নিন। ভাপ দেওয়ার সময় সামান্য লবণ তেল দিলে সবজির রং সুন্দর থাকে।

ফ্রাইপ্যানে বাটার গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিন। তারপর আদা ও রসুন-সহ সবজিগুলো দিয়ে কষিয়ে নিন।

এবার এক কাপ পানিতে কর্নফ্লাওয়ার ও দুধ গুলিয়ে সবজির মধ্যে ঢেলে দিন। লবণ দিন।

সিদ্ধ হয়ে ঘন মাখা মাখা হলে নামিয়ে নিন।

পাত্রে নিয়ে পোলাও বা ফ্রাইড রাইসে পরিবেশন করতে পারেন।

আরও রেসিপি

রেসিপি: মুরগ মাখানি সবজি ও ভাত

অমলেট ফ্রাইড রাইস

ফুলকপির দুই পদ