কাঁঠালের দানা ভর্তা তৈরি করা অতি সহজ
কাঁঠাল খেতে গোঁফে তেল দিতে হতেও পারে তবে কাঁঠালের দানা ভর্তায় লাগে না।
এই মৌসুমের ফল কাঁঠালের দানা দিয়ে তৈরি ভর্তার কথা শুনলে জিভে পানি আসতেই পারে।
আর এই ভর্তা তৈরির সহজ রেসিপি দিয়েছেন ফেইসবুক-ভিত্তিক রান্নার প্রতিষ্ঠান পালা পার্বণ’য়ের স্বত্বাধিকারী ও রন্ধনশিল্পী শিউলী আক্তার।
উপকরণ
পদ্ধতি
প্রথমে কাঁঠালের দানাগুলো ছিলে নিতে হবে।
তারপর ভালোভাবে ধুয়ে একটি পাতিলে পানি ও সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
দানাগুলো সিদ্ধ হলে ঠাণ্ডা করে শিলপাটায় মরিচ ও পেঁয়াজ-সহ বেটে নিতে হবে।
এখন এর সাথে লবণ মিশিয়ে একটি বাটিতে পরিবেশন করতে পারবেন।
গরম ভাতের সঙ্গে এই ভর্তা থাকলে খাবারের রুচিই বেড়ে যাবে।
আরও রেসিপি
