০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

রসনা তৃপ্তিতে মলা মাছ দিয়ে কাঁচা আমের ঝোল

গ্রীষ্মের গরমে টক-ঝাল স্বাদের তরকারিতে দেহ, মন, প্রাণ হবে তুষ্ট।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 05:38 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে বেশ লাগে। তবে এই গরমে টক-ঝাল স্বাদে মলা মাছের ব্যঞ্জনে আরামে উদরপূর্তি হতে বাধ্য।

এই রান্নার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

পদ্ধতি

প্রথমে হাঁড়ি চুলায় বসিয়ে তেল গরম করে রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে নিন।

এবার একটি ছাকনিতে পাঁচ ফোড়ন নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিন।

এখন পেঁয়াজ বাটা দিন। তারপর মাছ ও আম বাদে সব উপকরণ দিয়ে কষিয়ে নিন।

তারপর মাছ ও আম দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি যোগ করে ফুটিয়ে নিন।

ঝোল ঘন ঘন হলে নামিয়ে নিন মজাদার মলা মাছ কাঁচা আমের ঝোল ।

গরমের দিনে ভাতের সাথে খেতে বেশ লাগবে।

আরও রেসিপি

কাঁচা আমের চার পদ

কাঁচা-আমে কচু-লতির চচ্চড়ি

আম ও পেয়ারা মাখানি