সহজেই বানানো যায় চিংড়ি ভাজা
খাস্তা নাস্তা চিংড়ি ভাজায় জমবে আড্ডা বিকেল বেলায়।
ভাত কিংবা পোলাওয়ের সাথে ‘সাইড ডিশ’ হিসেবে দেওয়া যেতে পারে চিংড়ি মাছ ভাজা। নাহলে বিকালের নাস্তা হিসেবে চমৎকার পদ হতে পারে।
আর সহজে তৈরির রেসিপি দিয়েছে রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
- চিংড়ি মাছ ২৫০ গ্রাম
- পেঁয়াজ কুচি ৪টি
- কাঁচ মরিচ ফালি ৫,৬টি
- হলুদ ১ চা-চামচ
- লবণ স্বাদ মতো
- লেবুর রস ২ টেবিল-চামচ
- তেল ১ কাপ
পদ্ধতি
চিংড়ি মাছ ধুয়ে বেছে লেবুর রস দিয়ে মেখে রাখুন ১০ মিনিট। তারপর আবার ধুয়ে নিন।
এবার হলুদ লবণ দিয়ে মেখে নিন।
চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন। গরম হলে মেখে রাখা মাছ লালচে করে ভেজে উঠিয়ে নিন।
এই তেলেই পেঁয়াজ কাঁচামরিচ ভেজে মাছের ওপর দিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি ভাজা।
আরও রেসিপি
