Published : 02 Nov 2025, 04:29 PM
ব্যস্ত শহরের পথের ধারে চিতই পিঠা মিললেও, দুধ পুলি পিঠা সব জায়গায় মিলবে না।
এরচেয়ে বরং রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে তৈরি করে নিতে পারেন এই মজাদার পিঠা।
উপকারণ
তরল দুধ ১ লিটার
গুঁড়া দুধ ১ কাপ
চিনি আধা কাপ
খেজুরের গুড় আধা কাপ
চালের গুঁড়া দেড় কাপ
ময়দা আধা কাপ
ঘি ১ টেবিল-চামচ
দারুচিনি ১ টুকরা
এলাচ ২টি
পানি পরিমাণ মতো
পুর বানোনোর জন্য
১টি নারিকেল কুড়িয়ে পরিমাণ মত গুড় ও চিনি দিয়ে জ্বাল করে নিতে হবে।
পদ্ধতি
প্রথমে একটি হাঁড়িতে দুধ নিয়ে জ্বাল করে ফুটিয়ে নিন, তারপর চিনি দিন।
আগেই পানি দিয়ে গুড় জ্বালিয়ে ঘন করে ঠাণ্ডা করে নিতে হবে। এবার ফুটানো তরল দুধে ঘন গুড় ও গুঁড়া দুধ মিশিয়ে জ্বাল করে অল্প তাপে চুলায় বসিয়ে রাখুন।
অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে চালের গুঁড়া ও ময়দা দিয়ে মণ্ড তৈরি করে নিন। ঠাণ্ডা হলে ঘি দিয়ে মথে রুটি বানিয়ে গোল কাটার দিয়ে কেটে ছোট ছোট রুটি বানিয়ে এর ভেতর নারিকেলের পুর দিয়ে পুলি পিঠা বানিয়ে নিন।
এবার ফুটানো দুধে সবগুলো পিঠা দিয়ে দিন। একবার বলক উঠলে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার দুধ পুলি পিঠা।
আরও রেসিপি