২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

পায়েস তৈরি করা অতি সহজ

ঠাণ্ডা করে পায়েস খান, গরমে তৃপ্তি পান।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2024, 07:20 PM

Updated : 16 Apr 2024, 07:20 PM

মজাদার পায়েশ তৈরিতে লাগবে গুঁড়া চাল।

আর সহজে তৈরি করতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

  • চিনিগুঁডা চাল আধা কাপ

  • তরল দুধ ১ লিটার

  • চিনি আধা কাপ বা স্বাদ মতো

  • দারুচিনি ২ টুকরা

  • এলাচ ২টি

  • তেজপাতা ১টি

  • কিশমিশ

  • বাদাম

পদ্ধতি

চুলায় হাঁড়ি বসিয়ে দুধ দিন। ফুটে উঠলে চাল দিয়ে নেড়েচেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়।

চিনি দিয়ে দিন। দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে রান্না করুন।

চাল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করুন মজাদার পায়েশ।