তেলের পিঠার সহজ রেসিপি
ইফতারে মিষ্টি খাবার চাইলে রাখা যায় দেশি পোয়া পিঠা বা তেলের পিঠা।
ইফতারি মানেই যেন ভাজা ঝাল খাবার। তবে দেশি পিঠাও রাখা যেতে পারে।
তাই সহজে পোয়া বা তেলের পিঠা তৈরি করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
চালের গুঁড়া ২ কাপ
গুড় ১ কাপ ( কম বেশি হতে পারে, স্বাদ হিসেবে)
হালকা গরম পানি পরিমাণ মতো
লবণ সামান্য
তেল ২ কাপ
পদ্ধতি
প্রথমে গুড় জ্বাল দিয়ে ঘন বানিয়ে ঠাণ্ডা করে নিন।
চালের গুঁড়া, হালকা গরম পানি ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন। তারপর গুড় ভালোভাবে মেখে ঘন গোলা তৈরি করে নিতে হবে।
এবার কিছুক্ষণ ঢেকে রাখুন।
চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে বড় গোল চামচ দিয়ে মিশ্রণ থেকে গোলা আকারে উঠিয়ে তেলে দিন।
এক দিক ফুলে উঠলে উল্টে দিন। লাল রং ধারণ করলে উঠিয়ে নিন।
এভাবেই তৈরি করে নিন ফুলকো তেলের পিঠা।
আরও রেসিপি
