সবজির পুলি পিঠা তৈরির সহজ রেসিপি
নারিকেল দিয়ে মিষ্টি-ই শুধু নয়, সবজি দিয়ে ঝাল পুলি পিঠাও তৈরি করা যায়।
বিকালের নাস্তায় দারুণ মজার- সবজি পুলি পিঠা তৈরি করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে সামান্য লবণ, ময়দা ও চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে ডো বানিয়ে নিন।
অন্য একটি পাত্র চুলায় বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে একে একে সব সবজি দিয়ে কষিয়ে নিন।
এবার একে একে মসলাগুলো দিয়ে কষিয়ে সামান্য পানি যোগ করে ঢেকে দিন। সিদ্ধ হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে পানি শুকিয়ে নামিয়ে নিন সবজির পুর।
বানিয়ে রাখা ডো থেকে ছোট ছোট লেচি কেটে রুটির মতো বেলে নিন। তাতে সবজির পুর ভরে পুলি পিঠার আকারে বানিয়ে তেলে সোনালি করে ভেজে নিন।
এভাবিই তৈরি করে নিতে পারেন সবজি দিয়ে পুলি পিঠা।
আরও রেসিপি
