২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালের নাস্তায় পাউন্ড কেক

কম মিষ্টি, ঘরোয়া স্বাদ আর মাখনের হালকা সুগন্ধে ভরা এই কেক শুধু নাস্তা নয়, বরং বিকেলের আবেগ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 01:11 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

দিন শেষ হয়ে যাওয়ার আগের সময়টুকু যেন নিজের জন্য একটু থামার মুহূর্ত। সারাদিনের ব্যস্ততা, কাজের চাপ আর দৌড়ঝাঁপের পর এক কাপ গরম চা এনে দেয় প্রশান্তি।

আর সেই চায়ের পাশে যদি থাকে নরম, মাখনেভরা পাউন্ড কেক, তাহলে বিকেলটা আর পাঁচটা দিনের মতো থাকে না, হয়ে ওঠে বিশেষ।

পরিবারের সঙ্গে গল্প, একা একান্ত সময় কিংবা হালকা আড্ডায়- চা আর কেকের এই যুগলবন্দির বিকেল তৈরি করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী তানভীন তিশার রেসিপি।

সরঞ্জাম

উপকরণ

বাটার: আধা কাপ

চিনি: আধা কাপ

ডিম: ২টি

ময়দা: পৌনে ১ কাপ

কর্ন ফ্লাওয়ার: ১ টেবিল-চামচ

বেইকিং পাউডার: আধা চা-চামচ

ভ‍্যানিলা এসেন্স: আধা চা-চামচ

পদ্ধতি

ওভেন ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করুন।

একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার একসাথে ছেকে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিন।

বাটিতে হ্যান্ড মিক্সার দিয়ে মাঝারি গতিতে বাটার ফেটতে হবে হালকা হলুদ রং আসা পর্যন্ত। এরপর চিনি যোগ করে একসাথে ফেটিয়ে নিন পাঁচ মিনিট।

এই মিশ্রণে একটি একটি করে ডিম যোগ করে ফেটতে থাকুন।

সম্পূর্ণভাবে মিশে গেলে ভ্যানিলা এসেন্স যোগ করে আবার ফেটিয়ে নিন।

মিক্সার কম গতিতে রেখে ধীরে ধীরে শুকনা উপকরণ যোগ করুন। ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত ফেটতে থাকুন।

প্যানে হালকা বাটার ব্রাশ করে তাতে বেইকিং শিট বিছিয়ে নিন। এরপর মিশ্রণটি প্যানে ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন।

৩৫ থেকে ৪০ মিনিট বেইক করতে হবে। অথবা মাঝখানে কাঠি ঢুকিয়ে পরখ করা যায়। কাঠি পরিষ্কার ভাবে বের হলে বুঝতে হবে কেক তৈরি হয়ে গেছে।

১০ মিনিট ঠাণ্ডা হতে দিন। তারপর সাবধানে কেকটি তুলে একটি কুলিং র‌্যাক বা শুকনা জায়গায় রেখে সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন।

টিপস

আরও রেসিপি

ঘরে তৈরি কুকিজ

আপেলের কেক তৈরি করা খুবই সোজা

স্বাদযন্ত্রের তৃপ্তিতে লেমন পাউন্ড কেক