২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে তৈরি কুকিজ

স্কুলের টিফিনে বা বিকালের নাস্তার জন্য বাসাতেই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর কুকিজ বা বিস্কুট।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 12:08 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

বাইরের খাবার অনেক সময় প্রস্তুত হয় অস্বাস্থ্যকর পরিবেশে, ব্যবহার করা হয় ক্ষতিকর রং, প্রিজারভেটিভে; যা শিশুর স্বাস্থ্যের জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ।

তাই শিশুর টিফিনে নিরাপদ খাবারের বিকল্প খুঁজলে হোমমেইড কুকিজ বা ঘরে তৈরি বিস্কুট হতে পারে একটি ভরসাযোগ্য সমাধান।

প্রিজারভেটিভ, ক্ষতিকর রং ছাড়া টাটকা উপকরণ দিয়ে এই মজাদার কুকিজ তৈরি করতে চাইলে অনুসরণ করতে পারে শৌখিন রন্ধনশিল্পী তানভীন তিশা’র রেসিপি।

সরঞ্জাম

উপকরণ

পদ্ধতি

ওভেন ৩৫০ ফারেনহাইট (প্রায় ১৮০সে.) তাপমাত্রায় প্রিহিট করুন। দুটি বেইকিং শিটে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিন।

একটি মাঝারি আকারের বাটিতে ময়দা, বেইকিং সোডা এবং লবণ একসাথে ছেকে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিন।

আরেকটি বড় বাটিতে হ্যান্ড মিক্সার দিয়ে বাটার ও দুই ধরনের চিনি একসাথে বিট করে নিন। মাঝারি থেকে হালকা গতিতে প্রায় পাঁচ মিনিট বিট করতে হবে, বা যতক্ষণ না মিশ্রণটা হালকা ও ফোলাফোলা হয় ততক্ষণ।

ডিম ও ভ্যানিলা যোগ করুন। বাটির পাশে লেগে থাকা অংশগুলো স্ক্র্যাপ করে ভালোভাবে মিশিয়ে নিন।

মিক্সার কম গতিতে রেখে ধীরে ধীরে শুকনা ময়দার মিশ্রণ যোগ করুন। ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। এরপর চকলেট চিপস মিশিয়ে নিন।

ডো থেকে আধা টেবিল-চামচ মাপে বল তৈরি করে সেগুলো বেইকিং শিটে সাজিয়ে রাখুন। উপরে আরও কিছু চকলেট চিপস চাপ দিয়ে বসিয়ে দিন। এরপর এক ঘণ্টা রেফ্রিজারেইটরে রেখে ঠাণ্ডা করুন।

তারপর ওভেনে ১২ থেকে ১৫ মিনিট বা যতক্ষণ না কুকির প্রান্ত সোনালি হয়ে আসে ততক্ষণ বেইক করুন। তৈরি হয়ে গেলে চাইলে ওভেন থেকে বের করেই কুকির ওপর ‘ফ্লেকড সল্ট’ ছিটিয়ে দিতে পারেন।

এবার কুকিগুলোকে প্যানে পাঁচ থেকে ১০ মিনিট ঠাণ্ডা হতে দিন। এই কুকিজ এয়ারটাইট কন্টেইনারে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

টিপস

আরও রেসিপি

বাটার কুকিজ

নোনতা বিস্কুট তৈরির সহজ রেসিপি

ঘি বিস্কুট