বাটার কুকিজ
ভালোবাসা দিবসের রেসিপি ৪
ভালোবাসা দিবসের স্পেইশাল বিস্কুট। রেসিপি দিয়েছেন ফারহানা রহমান।
উপকরণ
ময়দা ১ কাপ। আইসিং সুগার বা গুঁড়া চিনি আধা কাপ। একটা ডিমের অর্ধেক। নরম বাটার আধা কাপ। এক চিমটি লবণ। ভ্যানিলা এসেন্স ১চা-চামচ। বেকিং পাউডার ১/৪ চা-চামচ। দুধ ৩ টেবিল-চামচ।
পদ্ধতি
প্রথমেই বাটার ভালো মতো বিট করে ডিম, আইসিং সুগার মেশান। চিনি ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত মেশাতে থাকুন। ইলেক্ট্রিক মিক্সার ব্যবহার করতে পারেন অথবা কাঁটাচামচ দিয়েও করা যাবে। লবণ মেশান।
এবার একটি শুকনা বাটিতে বেকিং পাউডার এবং ময়দা মিশিয়ে নিন। তারপর আস্তে আস্তে ময়দার মিশ্রণ বাটারের মিশ্রণে ঢালতে থাকুন এবং মেশাতে থাকুন।
কুকিজের খামির তৈরি হয়ে গেলে ইচ্ছামতো আকার দিন। বাজারে কুকিজ বানানোর জন্য অনেক রকম ছাঁচ পাওয়া যায়। তা দিয়ে সহজেই বানাতে পারেন পছন্দের ডিজাইন।
বড় বেইকিং ট্রে’তে বাটার মাখিয়ে কুকিজগুলো ফাঁকা ফাঁকা করে রেখে প্রিহিটেড ইলেক্ট্রিক ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ১৬ থেকে ২০ মিনিট বেইক করুন।
কুকিজের কোণগুলো হালকা বাদামি রং হলে ওভেন থেকে বের করে নিন। প্রথমে কুকিজ একটু নরম থাকবে। ঠাণ্ডা হলে মচমচে হয়ে যাবে।
উপভোগ করুন প্রিয়জন এর সঙ্গে।
