২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শাহি খাসির রেজালা তৈরি করা কঠিন কিছু না

সব উপকরণ ঠিক মতো দিতে জানলে রান্না বেশ সহজই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:51 AM

Updated : 26 Aug 2026, 09:40 AM

পোলাও কিংবা পরোটা দিয়ে মজা করে খাওয়ার মতো একটি পদ।

এই ব্যঞ্জনের রেসিপি দিয়েছে রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

পদ্ধতি

হাঁড়িতে তেল ও ঘি গরম করে পেঁয়াজ-কুচি দিয়ে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিন।

তারপর দারুচিনি, এলাচ, তেজপাতা ও লবঙ্গ দিন। সুঘ্রাণ বের হলে খাসির মাংস দিয়ে নাড়ুন।

এখন হলুদ, মরিচ, ধনে, জিরা ও মৌরি গুঁড়া এবং আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে তরল দুধ দিয়ে ঢেকে দিন।

১৫ মিনিট পর পর ঢাকনা নেড়ে দিতে হবে।

দই, পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ, জায়ফল ও যয়ত্রী একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

এবার ঢাকনা খুলে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করুন।

সিদ্ধ হয়ে গেলে ১০-১২টি কাঁচমরিচ দিয়ে ঢেকে দিন। পোলাও বা পরোটার সাথে পরিবেশন করুন মজাদার শাহি খাসির রেজালা।

আরও পড়ুন

রেসিপি: মুরগ মাখনি

রেসিপি: মোগলাই পরোটা

আলু পরোটার সহজ রেসিপি

নানান স্বাদের পোলাও