‘তুফান’ পেল ‘আনকাট’ ছাড়পত্র
রাফি বলেন, “সেন্সর বোর্ডের সবাই সিনেমাটি দেখে খুব প্রশংসা করেছে।"
কোরবানির ঈদে প্রেক্ষাগৃহের পর্দা কাঁপাতে আরও এক ধাপ এগিয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘তুফান’।
মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে ‘আনকাট’ ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ফলে মুক্তিতে আর কোনো আনুষ্ঠানিক বাধা রইল না।
গ্লিটজকে বুধবার এ খবর দিয়েছেন সিনেমার পরিচালক রায়হান রাফি।
তিনি বলেন, “মঙ্গলবার রাতে মৌখিকভাবে ‘নো অবজেকশন’ জানানো হয়। বুধবার দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি।”
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং কলকাতার মিমি চক্রবর্তীর লুক, সিনেমার টিজার, অফিসিয়াল পোস্টার এবং একটি গান এরইমধ্যে প্রকাশ হয়েছে।
‘তুফান’ সিনেমাটি কিছুদিন আগে সেন্সর বোর্ডে জমা পড়ে জানিয়ে রাফি বলেন, “ছাড়পত্র পেয়ে তুফানের পুরো টিম উচ্ছ্বসিত। সেন্সর বোর্ডের সবাই সিনেমাটি দেখে খুব প্রশংসা করেছে।"
‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় শাকিব ও মিমি ছাড়াও আরও দুই বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং মাসুমা রহমান নাবিলা।
আরও পড়ুন:
