১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরের বর্ষবরণে তারকাদের প্রাণখোলা আড্ডা

উপস্থিত ছিলেন তারকা দম্পতি পীযূষ বন্দ্যোপাধ্যায় ও জয়শ্রী কর জয়া, শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোরের বর্ষবরণে তারকাদের প্রাণখোলা আড্ডা
বৈশাখের প্রথম দিন বিনোদন অঙ্গনের তারকারাও শামিল হয়েছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আনন্দ আয়োজনে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2025, 10:04 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

দিনটা উৎসবের, তারাও মাতলেন আড্ডায়।

বৈশাখের প্রথম দিন রাজনীতি, কূটনীতি, শিল্প, সংস্কৃতি, সাহিত্যের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও শামিল হয়েছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বর্ষবরণের আয়োজনে। 

অভিনয়শিল্পী তৌকীর আহমেদ, আহসান হাবিব নাসিম, নাট্যনির্দেশক ও অভিনেতা মোহাম্মদ বারী। নাট্যকার মাসুম রেজা ও সেলিনা শেলী। আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডশিল্পী নকীব খান যোগ দিয়েছিলেন উদযাপনে।

সোমবার এই ঘরোয়া আয়োজন শুরু হয় দুপুর থেকে, চলে বিকাল পর্যন্ত। 

অভিনেতা তৌকীর আহমেদ ও আহসান হাবিব নাসিম

অভিনেতা তৌকীর আহমেদ ও আহসান হাবিব নাসিম

আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়

আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মাঝে সংগীত শিল্পী নকিব খান।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মাঝে সংগীত শিল্পী নকিব খান।

নাট্যকার মাসুম রেজা ও সেলিনা শেলী।

নাট্যকার মাসুম রেজা ও সেলিনা শেলী।

এসেছিলেন চিত্রশিল্পী মুনিরুল ইসলাম ও রশীদ আমিন; আলোকচিত্রী নাসির আলী মামুন।  

এই আয়োজনে ছিলেন নাট্যজন ম হামিদ, ফাল্গুনী হামিদ। তারকা দম্পতি পীযূষ বন্দ্যোপাধ্যায় ও জয়শ্রী কর জয়া, শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীও উপস্থিত ছিলেন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে আলাপে মগ্ন শিল্পী মুনিরুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে আলাপে মগ্ন শিল্পী মুনিরুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে চিত্রশিল্পী রশীদ আমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে চিত্রশিল্পী রশীদ আমিন

এক ফ্রেমে আলোকচিত্রী নাসির আলী মামুনের সঙ্গে অভিনয়শিল্পী আজিজুল হাকিম এবং তার স্ত্রী নাট্যকার স্ত্রী জিনাত হাকিম

এক ফ্রেমে আলোকচিত্রী নাসির আলী মামুনের সঙ্গে অভিনয়শিল্পী আজিজুল হাকিম এবং তার স্ত্রী নাট্যকার স্ত্রী জিনাত হাকিম

অভিনয়শিল্পী শাহনাজ খুশি ও নাট্যকার বৃন্দাবন দাশ এসেছিলেন পরিবার নিয়ে। তাদের দুই ছেলে অভিনয়শিল্পী সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি উচ্ছ্বাস, গল্প আর আড্ডায় তারা মেতে উঠেছিলেন।  

সৌম্য বলেন, "এখানে এসে বেশ ভালো লাগছে, এবারের বর্ষবরণটা একটু অন্যরকম হল।"  

অভিনয়শিল্পী শাহনাজ খুশি ও নাট্যকার বৃন্দাবন দাশ, তাদের দুই ছেলে অভিনয়শিল্পী সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি উচ্ছ্বাস।  

অভিনয়শিল্পী শাহনাজ খুশি ও নাট্যকার বৃন্দাবন দাশ, তাদের দুই ছেলে অভিনয়শিল্পী সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি উচ্ছ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে ব্যান্ডশিল্পী নাসিম আলী খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে ব্যান্ডশিল্পী নাসিম আলী খান।

এসেছিলেন ব্যান্ডশিল্পী নাসিম আলী খান। বললেন, "আজকে তো প্রথমবারের মত বর্ষবরণের শোভাযাত্রায় অংশ নিয়েছিল বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা)। সেখানে শোভাযাত্রা শেষ করে আরও কিছু প্রোগ্রামে অংশ নিয়ে এখানে আসা। এমন গুছানো ঘরোয়া আয়োজন দারুণ লাগছে।" 

নাট্যজন ম হামিদ ও ফাল্গুনী হামিদ।

নাট্যজন ম হামিদ ও ফাল্গুনী হামিদ।

শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। 

শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।

অভিনেতা আজাদ আবুল কালামও সস্ত্রীক যোগ দেন অনুষ্ঠানে। 

অভিনেতা আজাদ আবুল কালামও সস্ত্রীক যোগ দেন অনুষ্ঠানে।

নাট্যকার স্ত্রী জিনাত হাকিমকে সঙ্গে নিয়ে এসেছিলেন অভিনয়শিল্পী আজিজুল হাকিম। অভিনেতা আজাদ আবুল কালামও সস্ত্রীক যোগ দেন অনুষ্ঠানে। 

জিনাত হাকিম বলেন, "বর্ষবরণের এই দিনটা তো অনেক প্রোগ্রাম থাকে, সকাল থেকে ব্যস্ততা ছিল, তবু সবার সঙ্গে দেখা হওয়ার আনন্দটা অন্যরকম। এই সুন্দর আয়োজনে এসে ভালো লাগল।"