২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর এক বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের আতঙ্ক কাটেনি। এখনো শরীর আর মনে সেই ক্ষত বয়ে চলেছে শিক্ষার্থীদের অনেকে।
শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শ্রাবণের দ্বিতীয় দিনে হল বর্ষা উদযাপন। চারুকলা অনুষদের সঙ্গে মিলে ‘ঘনঘটা ২’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করে অর্থী আহমেদ ড্যান্স একাডেমি। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি উপভোগ করতে দর্শকদের জন্য বিশেষ পোশাকের অনুরোধ জানানো হয়। উৎসবের পোশাক বিধি ছিল সাদা, নীল বা সবুজ রঙের শাড়ি কিংবা পাঞ্জাবি, বৃষ্টি হলেও সঙ্গে আনা যাবে না ছাতা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যার্তদের সাহায়তায় অনুষ্ঠানস্থলে ছিল ‘জাগো ফাউন্ডেশন’-এর একটি ডোনেশন বুথ।
স্থানীয় উৎপাদন, গ্রে মার্কেটের চ্যালেঞ্জ, ফ্ল্যাগশিপ ফোনের দাম বৃদ্ধির নেপথ্যের কারণ এবং শাওমির ভবিষ্যৎ ‘স্মার্ট হোম ও মোবিলিটি’ ইকোসিস্টেম নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত আয়োজন চিনওয়্যাগ উইথ দ্য চিফস-এ খোলামেলা আলোচনা করেছেন শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।
আগামী ২০২৬-২৭ অর্থবছরে ব্যবসা ও শিল্পবান্ধব বাজেট প্রত্যাশা করছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তিনি বলেছেন, “আমাদের প্রধান প্রত্যাশা হচ্ছে ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব একটা বাজেট হতে হবে। যাতে আমরা যারা এখন শিল্প বাণিজ্যে রয়েছি, তারা যাতে বেঁচে থাকতে পারি।” জাতীয় বাজেট সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘ইনসাইড আউট’ আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “এই সংকটের মাঝে এবং নতুন বিনিয়োগের পরিস্থিতি যাতে সৃষ্টি হয়। আমরা যেন নতুন বিনিয়োগ করতে পারি, সেই ধরনের দিকনির্দেশনা বাজেটে থাকতে হবে।” বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন বলেছেন, “শিক্ষাতে সবচাইতে বেশি, স্বাস্থ্যতে, তারপরে জ্বালানিতে, তারপরে শিল্প বাণিজ্যে এদিকে দিতে হবে।”
মূল্যস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সংকট, বিনিয়োগ স্থবিরতা, রাজস্ব ঘাটতির মধ্যে আসছে নতুন অর্থবছর। এত চাপ সামলাতে কী পরিকল্পনা থাকছে বিএনপি সরকারের প্রথম বাজেটে? এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘ইনসাইড আউটে’ কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আসছে বাজেটে অর্থায়নকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। প্রায় সাত লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তা পূরণ একেবারেই অসম্ভব বলে মনে করছেন তিনি। কেননা এখন পর্যন্ত কখনোই সাড়ে ৪ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করা যায়নি। তার ভাষ্য, বাজেটের আকার বাস্তবায়নযোগ্য না হলে অন্যান্য চ্যালেঞ্জের কথা বলে আর কোনো লাভ নেই।
সুশাসনের ভিতের ওপর এগিয়ে যাচ্ছে এমটিবি, রয়েছে গ্রাহক আস্থায়। কারণ হিসেবে এমডি বলেন, “আপনার মাথা ভালো থাকলে সবকিছু ভালো হবে।”
ট্রাফিক সিগনালে আইন লঙ্ঘন হলেই সেই গাড়িকে শনাক্ত করছে ক্যামেরা; সে অনুযায়ী মামলা দেওয়া হচ্ছে গাড়ির মালিক বা চালককে। রাজধানীর ৭৫টি লোকেশনে ১২০টি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ক্যামেরা দিয়ে এই নজরদারি চলছে। ট্রাফিক সিগন্যালে এআই ক্যামেরা লাগানোর পর থেকে সতর্কভাবে চলছে যানবাহন। নিয়ম লঙ্ঘন হলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হচ্ছে যানবাহনের বিরুদ্ধে।