মীর রবি
মূলত কবি। প্রাবন্ধিক ও কলামিস্ট হিসেবেও পরিচিত। পড়াশোনা করেছেন সমাজবিজ্ঞানে। কাজ করছেন সংবাদমাধ্যমে। প্রকাশিত কবিতার বই অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ, ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক, ক্রস মার্কার, বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায় ও মালঞ্চমালার ক্যাসেট। ছোটদের জন্য লিখেছেন এখানে ভূতের ভয় নেই। কবিতার জন্য পেয়েছেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮, বেহুলাবাংলা বেস্ট সেলার বই পুরস্কার ২০১৯ ও ঢাকা সাহিত্য পরিষদ পুরস্কার ২০২৪।