২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

বিয়ে মানেই ‘খেলা’, দাম্পত্যে সিদ্ধার্থর উপলব্ধি

স্ত্রী কিয়ারাকে ‘অমূল্য সম্পদ’ বলেও মন্তব্য করেন ‘শেরশাহ’ অভিনেতা সিদ্ধার্থ।

গ্লিটজ ডেস্ক

Published : 12 Jul 2023, 10:40 AM

Updated : 12 Jul 2023, 10:42 AM

রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্রাসাদে সাতপাকে বাঁধা পড়ার পর বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি পার করেছেন দাম্পত্য জীবনের পাঁচ মাস। এই কয় মাসে সিদ্ধার্থের উপলব্ধি, বিয়ে ব্যাপারটি হল এক ধরনের ‘খেলা’।

সিদ্ধার্থ-কিয়ারার প্রেম-বিয়ের খবর নিয়ে বলিউড যখন মেতে উঠেছিল, সে সময় এই দুজনের কেউই বিষয়টি নিয়ে ‘রা’ করতেন না; বিয়ের পরও সম্পর্কের নতুন রসায়ন নিয়ে তারা সরব নন।

আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সিদ্ধার্থকে পেয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল, কেমন চলছে সবকিছু।

সিদ্ধার্থ সে সময় বলেন, “বিয়েটা একটা খেলার মত, আর আমি প্রস্তুত সেটার জন্য। আসলে আমাদের সম্পর্কে কোনো 'আমি' নেই, 'আমরা' হয়ে গেছি।“

সাংবাদিকদের কাছে স্ত্রী কিয়ারাকে ‘অমূল্য সম্পদ’ বলেও মন্তব্য করেন ‘শেরশাহ’ অভিনেতা।

২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘শেরশাহ’র শুটিং সেটে সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের শুরু। এর দুই বছর বাদে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন তারা। বিয়ের পর থেকে কর্মব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় যাওয়ারও সময় পাননি তারা।

এর মাঝে গুঞ্জন উঠেছিল মা হতে চলেছেন কিয়ারা। তার ‘বেবি বাম্প’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্ত অনুরাগীরা চর্চা করলেও এ নিয়ে মুখ খোলেননি কিয়ারা।

গত ২৯ জুন মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত নতুন ছবি ‘সত্যপ্রেম কি কথা’। এই সিনেমায় কিয়ারা জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে।এছাড়া কিয়ারার ‘গেম চেঞ্জার’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় আছে।

এদিকে রোহিত শেট্টি পরিচালিত ওয়েব সিরিজ় 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর শুটিং শেষ করেছেন সিদ্ধার্থ।

পুরনো খবর

পুরানো খবর:

তারকাদের প্রিয় রাজস্থানেই সাত পাকে বাঁধা সিদ্ধার্থ-কিয়ারা
‘আমায় তো কেউ নিমন্ত্রণ করেনি’, নিজের বিয়ের খবরে বললেন সিদ্ধার্থ
ভরা মজলিসে নাচলেন সিদ্ধার্থ, বিয়ের কথায় পেলেন লজ্জা
নতুন বছরে বলিউডে প্রথম বিয়ে সিদ্ধার্থ-কিয়ারার?
এই যুগে বিয়ের খবর গোপন রাখা কঠিন: সিদ্ধার্থ
আলিয়াকে দেওয়া বিড়ালটিকে এখনও ‘মিস করেন’ সিদ্ধার্থ