২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

আলিয়াকে দেওয়া বিড়ালটিকে এখনও ‘মিস করেন’ সিদ্ধার্থ

আলিয়াকে বিড়ালটি যখন সিদ্ধার্থ দিয়েছিলেন, তখন দুজনে প্রেমের বাঁধনে ছিলেন।

আলিয়াকে দেওয়া বিড়ালটিকে এখনও ‘মিস করেন’ সিদ্ধার্থ

সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 08:54 PM

Updated : 12 Oct 2022, 09:04 PM

যখন তারা প্রেমের বাঁধনে, তখন আলিয়া ভাটকে একটি বিড়াল উপহার দিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা; সেই সম্পর্ক চুকেবুকে গেছে, আলিয়া হয়েছেন অন্যের ঘরনী; এখন সেই বিড়ালটির অভাব অনুভব করেন সিদ্ধার্থ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সংবাদ প্রতিবেদনে উঠে এল এই দুই বলিউড তারকার গত হওয়া প্রেমকাহিনীর সঙ্গে বিড়াল উপাখ্যানও।

২০১৬ সালে বিচ্ছেদের আগে বেশ কয়েক বছর প্রেম করেন সিদ্ধার্থ ও আলিয়া। তখনই প্রেমিকাকে নিজের বিড়াল ‘এডওয়ার্ড’কে উপহার দিয়েছিলেন।

Image

আলিয়া কিছু দিন আগেও সেই বিড়ালের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন

সিদ্ধার্থের কাছে বলিউড বাবলের প্রশ্ন ছিল- আগের সম্পর্ক থেকে কী শিখেছেন?

উত্তরে ‘এক ভিলেন’ তারকা বলেন, “কাউকে পোষা প্রাণী উপহার দেব না!”

সম্ভব হলে তিনি আলিয়ার কাছ থেকে নিজের বিড়ালটি চুরি করতে চাইবেন বলেও জানান। এরপর তিনি কিছুক্ষণের জন্য নীরব হয়ে যান। 

এই বিড়াল নিয়ে আগেও কথা বলেছিলেন সিদ্ধার্থ। কফি উইথ করণেও তিনি বলেছিলেন, তিনি তার পোষা বিড়ালটিকে ‘মিস’ করেছেন।

২০১২ সালে সিদ্ধার্থ ও আলিয়া দুজনেরই বলিউডে অভিষেক হয় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর তারা ডেট শুরু করলেও দুজনের কেউই স্বীকার করেননি।

Image

সিদ্ধার্থ মালহোত্রা

২০১৯ সালে সিদ্ধার্থ স্বীকার করে বলেন, “আমি আলিয়াকে অনেক দিন ধরে চিনি। ডেট করার আগেও আমি তাকে চিনতাম। বিষয়টা এমন নয় যে কেবল প্রেমিক-প্রেমিকা হিসেবেই সময় কাটিয়েছি আমরা। তার সাথে আমি আমার প্রথম শট দিয়েছি। অনেক অনেক স্মৃতি ও ইতিহাস রয়েছে আমাদের।”

সিদ্ধার্থকে ছেড়ে আলিয়া জড়ান রণবীর কাপুরের সঙ্গে। এই বছরই তাদের বিয়ে হয়, আলিয়া এখন মা হতে যাচ্ছেন। আর সিদ্ধার্থ এখন চুটিয়ে প্রেম করছেন আরেক বলিউড তারকা কিয়ারা আদবানির সঙ্গে।