২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তরুণীর মৃত্যু

‘কাঞ্চন টাওয়ারে’ অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে তিনজনের মৃত্যু হল ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:21 AM

Updated : 24 Nov 2026, 11:21 AM

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হওয়া এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ২০ বছরের সানজিদা অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিযেছেন।

এর আগে চিকিৎসক জানিয়েছিলেন সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গেছে।

কাঁঠালবাগানের এই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে তিনজনের মৃত্যু হল । এর আগে দগ্ধ সাবা (৩০) ও তার দেড় বয়সি ছেলে আর এস রহমান মারা যায়।

একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবার স্বামী আবদুর রহমানসহ (২৯) ও শামসুন নাহার (৫০)। আবদুর রহমানের শরীর পুড়েছে ৬ শতাংশের মত। শামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় পরিবারের ৫ জন দগ্ধ হন। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।