ফতুল্লায় গ্যাস থেকে আগুন: দগ্ধ কাউকে বাঁচানো গেল না
গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছিলেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ রঞ্জিতও মারা গেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোমবার সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয় বলে আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন।
৪৫ বছর বয়সি রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত শনিবার ৪০ বছর বয়সি পাশার মৃত্যু হয়। তার শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
ফতুল্লায় গত শুক্রবার রাত ৩টার দিকে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটলে ওই দুজন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
