২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

যৌথ অনুশীলন মহড়া দেখবেন তিনি।

স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

গত ৭ জুলাই মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 10:59 AM

Updated : 24 Nov 2026, 10:59 AM

সশস্ত্র বাহিনীর মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি রওনা হন বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ অনুশীলন মহড়া পরিদর্শন করবেন।

“দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পর্যবেক্ষণ এবং তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের অনুশীলন কার্যক্রম দেখবেন।”

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত এ অনুশীলন মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’ অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে ২০১৩ সাল থেকে প্রশিক্ষণ মহড়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বীপটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।

এদিন বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ফিরবেন বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব রুমন।

এর আগে গত ৭ জুলাই মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।