২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১ জানুয়ারিতেও

এর আগে বাড়ানো এক মাস সময়ের শেষ দুই দিন সরকারি ছুটি হওয়ায় এ সিদ্ধান্ত।

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১ জানুয়ারিতেও
জাতীয় আয়কর দিবসে ঢাকার পুরানা পল্টনের একটি কর কার্যালয়ে মঙ্গলবার সকালে আয়কর বিবরণি জমা দিচ্ছেন করদাতারা। ছবি: আসিফ মাহমুদ অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 08:02 PM

Updated : 28 Dec 2022, 08:02 PM

জরিমানা ছাড়া বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরও একদিন বাড়িয়ে ১ জানুয়ারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক মাস সময় বাড়ানো হয়েছিল। তবে শেষ দুই দিন সরকারি ছুটি থাকায় এখন নতুন বছরের প্রথম দিন রোববারও করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এনবিআরের মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার।

এরপর দিন থেকে আয়কর রিটার্ন দাখিল করতে চাইলে নিয়ম অনুযায়ী জরিমানা দিতে হবে।

প্রতিবছরের মত এবছরও নভেম্বর মাসে আয়কর সেবা মাস শুরু করে এনবিআর। এ মাসে রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে।

পরে ৩০ নভেম্বরে এক প্রজ্ঞাপনে আয়কর দাতা ও ব্যবসায়ীদের সুবিধার্থে এক মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারণ করে এনবিআর।

আরও পড়ুন:

পুরনো খবর:

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল এক মাস
আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে যেসব কাজে
ট্যাক্স রিটার্ন ২০২২: জেনে নিন পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন
নতুন করদাতাদের রিটার্ন দাখিলের সুযোগ জুন পর্যন্ত