২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক মৃত্যু

এ বছর চট্টগ্রাম জেলায় যে ১৫ জন ডেঙ্গুতে মারা গেছেন, তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে অক্টোবরে।

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 04:19 PM

Updated : 01 Nov 2022, 04:19 PM

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে; এ বছর জেলায় মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ জন।

মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ অক্টোবর মা ও শিশু হাসপাতালে মৃত্যু হয় মুন্না নামের ১৭ বছর বয়সী ওই তরুণের। বন্দরনগরীর হালিশহর এলাকার আনন্দ বাজার টিটি কলোনির বাসিন্দা ছিলেন তিনি।

এর আগেও নগরীতে ডেঙ্গু আক্রান্ত একাধিক মৃত্যুর তথ্য এক বা দুদিন পর জানানো হয়েছে সিভিল সার্জনের কার্যালয় থেকে।

জেলার কীটতত্ত্ববিদ এবং ডেঙ্গু বিষয়ক তথ্য সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনতেজার ফেরদাওছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৮ অক্টোবর হাসপাতালে ভর্তির পরদিন মুন্নার মৃত্যু হয়।

“কিন্তু এ বিষয়ে আমরা হাসপাতাল থেকে কোনো তথ্য পাইনি। পরে গতকাল জানতে পেরে যোগাযোগ করলে তারা একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এর আগেও আমরা হাসপাতালগুলোকে চিঠি দিয়ে তথ্য দেওয়ার বিষয়ে বলেছি। তারপরও নিয়মিত তথ্য পাচ্ছি না।”

এ বছর চট্টগ্রাম জেলায় যে ১৫ জন ডেঙ্গুতে মারা গেছেন, তাদের মধ্যে সেপ্টেম্বরের শেষ দশ দিনে পাঁচজন এবং অক্টোবরে ছয়জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের ২৪ ঘণ্টায় জেলায় ৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৭৪০ জন।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন

পুরনো খবর:

ডেঙ্গু: সময় ও উপসর্গে পরিবর্তন ভাবাচ্ছে চিকিৎসকদের
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক মৃত্যু
চট্টগ্রামে এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
ডেঙ্গু: চট্টগ্রামে এক দিনে ৩ মৃত্যু, মশক নিধন কার্যক্রম নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, দিনে শনাক্ত ৩৩
চট্টগ্রামে ডেঙ্গুতে আরেক মৃত্যু
চট্টগ্রামে ডায়রিয়া কমছে, বাড়ছে ডেঙ্গু