২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের মাঠে চান মাশরাফি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাশে থাকা সমর্থকদের অবদানের কথা স্মরণ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 05:03 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

পুরনো খবর:

চ্যাম্পিয়নদের সামনে ভয়হীন বাংলাদেশ
পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ম্যাচ
রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা অধিনায়কের  
স্বপ্ন ছুঁয়ে গেছে মাশরাফিদেরও
'বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ ভারতের ব্যাটিং'
'ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের'
ভারতের বিপক্ষেই জ্বলে উঠতে চান সাকিব
ভারতকে জুটি গড়তে দিতে চায় না বাংলাদেশ
আইপিএল অভিজ্ঞতায় ভারত বধের স্বপ্ন সাকিবের
'মেলবোর্নে জিততে বড় স্কোর চাই'

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) কোয়ার্টার-ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে সমর্থকদের কথা আলাদাভাবে উল্লেখ করলেন মাশরাফি।

“সমর্থকরা গত ১৫/১৭ বছর ধরে আমাদের সাথে আছেন। জয়-পরাজয় যাই হোক, ওরা সব সময়ই মাঠে এসেছেন আর সমর্থন দিয়ে গেছেন।”

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে প্রতি ম্যাচে মাঠে সমর্থকদের উপস্থিতিতে মুগ্ধ বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, “বংলাদেশ থেকে আসুক আর অস্ট্রেলিয়া প্রবাসী যাই হোক, তারা সব সময় আমাদের সমর্থন দিতে মাঠে এসেছেন। এটা দারুণ একটা ব্যাপার। আশা করি, কালও তারা মাঠে আসবেন।”

এমসিজিতে কোয়ার্টার-ফাইনালে মাঠে থাকতে পারেন ৯৫ হাজার দর্শক। এর বেশির ভাগই প্রতিপক্ষ ভারতের সমর্থক হতে পারেন। তবে এনিয়ে মোটেও ভাবছেন মাশরাফি।

“৯৫ হাজারের মতো দর্শকের বেশিরভাগই হয়তো ভারতের সমর্থক হবে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা এই চাপ সামলাতে পারবো।”

দেশসেরা পেসারের বিশ্বাস, কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের কিছু সমর্থকও মাঠে থাকবেন। তাদের ভালো খেলা উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

“আমাদের দলে কিছু ভালো তরুণ খেলোয়াড় আছে। ওরা পুরো টুর্নামেন্টে ভালো করছে। আশা করি, ওরা কাল এগিয়ে আসবে আর নিজেদের সেরাটা দেবে।