২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংগঠনিক নিষ্ক্রিয়তা’: বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়তার অভিযোগে ১২ জন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

‘সাংগঠনিক নিষ্ক্রিয়তা’: বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
বরিশাল বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 07:22 PM

Updated : 21 Nov 2026, 07:22 PM

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি থেকে ১৩ ছাত্রনেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়তার অভিযোগে ১২ জন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

নিষ্ক্রিয়তার অভিযোগে বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহআইন সম্পাদক মো. রাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।

এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব।

আলাদা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত অনুমোদন করেন।

পুরনো খবর:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে প্রক্টরের কাছে দিল ছাত্রদল, লাঞ্ছিত প্রকৌশলী