২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ম্যাচ

ভারতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের সাফল্য হতে পারে হাতে-গোনা, কিন্তু তাতেই প্রতিবেশী দলটিকে ভয় পাইয়ে দেয়ার মতো কয়েকটি তিক্ত স্মৃতি দিয়েছে লাল-সবুজেরা। মাশরাফি-সাকিবদের সামনে এবারও এসেছে ঠিক তেমনি আরেকটি মওকা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 09:45 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

একাদশ বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে দল দুটি।

শেষ আটের দ্বিতীয় ম্যাচটির আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান:

* এই দুই দলের মধ্যে ফল হওয়া শেষ ১০টি ওয়ানডের ৮টিতেই পরে ব্যাট করা দল জিতেছে। 

* ২০১৪ সালের জুনে ঢাকায় শেষবারের মুখোমুখি লড়াইয়ে ভারত ১০৫ রানে অলআউট হওয়ার পরও তারা বাংলাদেশের ইনিংস ৫৮ রানে গুটিয়ে দিয়ে ম্যাচটি জিতে নেয়।

* এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান করা গৌতম গম্ভিরকে(৫৯২) ছাড়াতে আর ৮৭ রান দরকার বিরাট কোহলির (৫০৬)।

* বাংলাদেশের বিপক্ষে ৬ ইনিংসের ৫ টিতেই ৫০ বা তার বেশি রান করেন কোহলি (এর মধ্যে ৩টি শতক হয়েছিল), এই ম্যাচগুলোতে তার রানের গড় ছিল ১২৬.৫, আর স্ট্রাইক রেট ১০০.০।

* কোনো দলের বিপক্ষে কমপক্ষে ৫০০ রান করা ক্রিকেটারদের মধ্যে কোহলির গড়-ই সবচেয়ে বেশি। 

* ওয়ানডেতে নিরপেক্ষ ভেন্যুতে এই দুই দলের ৬ বারের মুখোমুখি লড়াইয়ে প্রতিটিতেই পরে ব্যাট করা দল জিতেছে। এর মধ্যে ৫টিতেই জেতে ভারত। বাংলাদেশের একমাত্র জয়টি আসে ২০০৭ বিশ্বকাপে।

* বিশ্বকাপে প্রথম ২৮ ম্যাচ খেলে বাংলাদেশের কেউই শতক করতে পারেনি। তবে শেষ দুই ম্যাচেই তিন অঙ্কের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।

মুখোমুখি:

 

বাংলাদেশ

ভারত

ম্যাচ

২৮

২৮

জয়

৩

২৪

হার

২৪

৩

টাই

০

০

পরিত্যক্ত

১

১

জয়%

১১.১

৮৮.৯

বিশ্বকাপে মুখোমুখি:

 

বাংলাদেশ

ভারত

ম্যাচ

২

২

জয়

১

১

হার

১

১

টাই

০

০

পরিত্যক্ত

০

০

জয়%

৫০.০

৫০.০

পুরনো খবর:

ভারতের বিপক্ষেই জ্বলে উঠতে চান সাকিব
ভারতকে জুটি গড়তে দিতে চায় না বাংলাদেশ
আইপিএল অভিজ্ঞতায় ভারত বধের স্বপ্ন সাকিবের
'মেলবোর্নে জিততে বড় স্কোর চাই'