বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
মোহাম্মদবাগের কুইন বেকারিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার কদমতলী এলাকায় এক বিস্কুট কারখানায় ইলেকট্রিক ওভেন বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদবাগের কুইন বেকারিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. মোজাম্মেল হকের (২০) গ্রামের বাড়ি হবিগঞ্জে। কদমতলীর মোহাম্মদবাগ এলাকাতেই তিনি থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওভেন বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে রাতে হাসপাতালে আনা হয়।
এরপর রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
