১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নভেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস

হেমন্তের বাতাসে নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে।

নভেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড় সিত্রাং ২৪ অক্টোবর রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 06:41 PM

Updated : 02 Nov 2022, 06:57 PM

অক্টোবরে সিত্রাংয়ের আঘাতের পর নভেম্বর মাসেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বুধবার নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানিয়ে বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

আগের মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং ২৪ অক্টোবর রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবর মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৪২ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। অতি ভারি বর্ষণ ঘটিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং । সেসময় বরিশালে দেশের সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

নভেম্বরের শুরুতে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের খবর মেলেনি।

পুরানো খবর:

সিত্রাংয়ের তাণ্ডবে মৃত্যু বেড়ে ২৯

পুরানো খবর:

ঝড়-জলোচ্ছ্বাস ঠেকিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবন

পুরানো খবর:

ঝড় গেছে, এবার ক্ষতির হিসাব

পুরানো খবর:

উপকূলে সিত্রাংয়ের তাণ্ডব, ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি বর্ষণ

পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা হতে পারে।