১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আন্দোলনে প্রাণহানি: আন্তর্জাতিক আদালতে অভিযোগের প্রক্রিয়া জানলেন ইউনূস

দেশেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ট্রাইব্যুনালটি গঠন করা হয় ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য।

আন্দোলনে প্রাণহানি: আন্তর্জাতিক আদালতে অভিযোগের প্রক্রিয়া জানলেন ইউনূস
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির চিফ চিফ প্রসিকিউটর করিম এ এ খান সাক্ষাৎ করেন। ছবি বাসস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 07:37 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

জুলাই ও অগাস্টে সরকার পতন আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসিতে কীভাবে অভিযোগ করা যায়, সেই প্রক্রিয়া জেনে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা ইউনূসের সঙ্গে স্থানীয় সময় বৃহস্পতিবার সাক্ষাৎ করেন আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ এ খান। তার কাছ থেকেই সেই আদালতে অভিযোগের প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন রাখেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে লিখেছে, “করিম খান বলেন, ‘বাংলাদেশ অবশ্যই হেগ-ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে’। 

“তবে তিনি বলেন, ‘আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য যথাযথ নিয়মাবলি অনুসরণ করতে হয়’।”

সরকার পতন আন্দোলনে প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বিবেচনায় দেশেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য। 

এই ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে তদন্ত সংস্থাতেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন এবং আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার পতন আন্দোলনে প্রাণহানির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকার পতন আন্দোলনে প্রাণহানির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

অপরাধ ঠেকাতে ব্যর্থতার দায়ের বিচারের সুযোগ রাখা হচ্ছে এবং অপরাধী সংগঠনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই মধ্যে ক্ষমতাচ্যুত সরকারের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের শীর্ষ বেশ কয়েকজন নেতা ছাড়াও সাংবাদিক ও লেখক এবং দল হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।

আইসিসির প্রধান আইনজীবীকে ইউনূস বলেন, জুলাই-আগস্টের ‘বিপ্লবে’ কমপক্ষে ৭০০ জন শহিদ হয়েছেন এবং ২০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

সাক্ষাৎকালে করিম এ এ খান প্রধান উপদেষ্টা ইউনূসকে ২০১৯ সালে আইসিসি কর্তৃক রোহিঙ্গা নির্যাতন তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। জানান, তিনি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন।

রোহিঙ্গা সংকট নিরসনে ইউনূস সম্প্রতি যে তিন দফা প্রস্তাবের প্রশংসা করেছেন, আইসিসির প্রধান আইনজীবী তার প্রশংসা করেছেন বলেও বাসস জানিয়েছে।

বুধবার জাতিসংঘ সদরদপ্তরে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। এ সময় সেখানে করিম এ এ খানও বক্তব্য রাখেন।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার নিমিত্তে জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও করণীয় প্রস্তাব, রোহিঙ্গাদের মানবিক সংকটে নিরসনে যৌথ সহায়তা পরিকল্পনা জোরদার এবং ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে আন্তরিক আন্তর্জাতিক প্রচেষ্টা।

করিম খান বলেন, “এ তিন দফা যথার্থ।”

আরও পড়ুন

ট্রাইব্যুনালে প্রতিহিংসা না, সুবিচার নিশ্চিত করতে চাই: আসিফ নজরুল

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে এবার 'গুমের' অভিযোগ

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 'গুমের' আরও এক অভিযোগ

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুই অভিযোগ

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক অভিযোগ, সঙ্গে ইনু মেনন মঞ্জু

সেই ট্রাইব্যুনালে 'গণহত্যা'র অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে

ট্রাইব্যুনালে আরেক অভিযোগ, ৫৩ আসামির মধ্যে ২৯ সাংবাদিক