২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনের সপ্তম দিনে হাজারের বেশি গ্রেপ্তার

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা দেশে জারি করা কঠোর লকডাউনের সপ্তম দিনে ঢাকায় গ্রেপ্তারের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2021, 08:42 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় আড়াইগুন বেশি।

গ্রেপ্তারের পাশাপাশি ২৪৫ জনকে এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে এদিন।

গাদাগাদি করে কোর্টে তোলার বিকল্প ভাবতে বলল হাই কোর্ট

লকডাউনে বেরিয়ে গ্রেপ্তার: আদালতে উদ্বিগ্ন স্বজনদের ভিড়

দালালদের খপ্পরে পড়া ঠেকাতে হাজতখানায় হাকিম

লকডাউনে গ্রেপ্তার: কারও কারও জরিমানা দেওয়ার টাকাও নেই  

এছাড়া ৮০৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করার কথা জানানো হয়েছে পুলিশের বার্তায়।

মঙ্গলবার সারা দিনে ঢাকায় ৪৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর ৩০৫ জনকে প্রায় সোয়া দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

লকডাউনে 'অপ্রয়োজনে' ঘরের বাইরে বের হওয়া এবং বিধিনিষেধ ভাঙার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। আর গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের (ডিএমপি অ্যাক্ট) কয়েকটি ধারায় হাকিমের সামনে হাজির করা হচ্ছে।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লকডাউনের নিষেধ ভেঙে বের হওয়ায় ২৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯৩ জনকে মোট ১ লাখ ২৬০ টাকা জরিমানা করা হয়েছে বুধবার, যা আগের দিনের তুলনায় অর্ধেক।

মঙ্গলবার ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার ২০০টাকা জরিমানা করেছিল র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিয়ম ভাঙায় শাস্তি দেওয়ার পাশাপাশি বুধবার আড়াই হাজার মাস্ক বিতরণ করার কথাও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

কঠোর লকডাউন: ষষ্ঠ দিনে ঢাকায় গ্রেপ্তার ৪৬৭, হাজার গাড়িকে জরিমানা

লকডাউন: সারা দিনে ঢাকায় গ্রেপ্তার ৫৫০, জরিমানা ২১২ জনকে  

‘কঠোর লকডাউনের’ পঞ্চম দিনে ঢাকায় গ্রেপ্তার ৫০৯

কঠোর লকডাউনের চতুর্থ দিনে গ্রেপ্তার ৬১৮ জন

লকডাউনের তৃতীয় দিনে ঢাকায় গ্রেপ্তার ৬২১

‘কঠোর লকডাউনের’ দ্বিতীয় দিন গ্রেপ্তার ৩২০  

গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রথমে এক সপ্তাহ চলার কথা থাকলেও পরে তার আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে।