২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কঠোর লকডাউনের’ পঞ্চম দিনে ঢাকায় গ্রেপ্তার ৫০৯

করোনাভাইরাস মহামারীতে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত হওয়ার দিনে কঠোর বিধিনিষেধ না মেনে ‘অপ্রয়োজনে’ ঘর থেকে বের হওয়ার অভিযোগে ৫০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2021, 11:29 PM

Updated : 07 Apr 2022, 11:19 PM

কঠোর লকডাউনের পঞ্চমদিনে সোমবার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় এ তথ্য জানান হয়।

লকডাউনের মধ্যে সোমবারও পুলিশ যথারীতি মাঠে নামে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএমপির বার্তায় বলা হয়, ৫০৯ জনকে গ্রেপ্তার ছাড়াও ভ্রাম্যমান আদালত ২৮৭ জনকে ১ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা করে।

এছাড়া ৫২৬টি গাড়িকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা এবং গ্রেপ্তারের পাশাপাশি ৫ হাজার মানুষের কাছে খাবার বিতরণ করে ঢাকা মহানগর পুলিশ।

এদিকে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, কঠোর লকডাউনের মধ্যে ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ৩৫০ জনেকে ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবে পক্ষ থেকে প্রায় সাড়ে তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়।

১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণার পর সেনাবাহিনী, বিজিবি, পুলিশ র‌্যাব মাঠে কাজ করছে।