২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ

একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগে ২৪ ডিসেম্বরের মধ্যে বৈধ সব আগ্নেয়াস্ত্র থানায় জমা দিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 10:09 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

ইসির নির্দেশনায় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই আদেশ দেয়। এতে বলা হয়, এসব অস্ত্র ৬ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট থানায় বা ট্রেজারিতে জমা থাকবে।

যারা আগ্নেয়াস্ত্র জমা দেবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরেক আদেশে বলা হয়েছে, ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বৈধ আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন এবং তা নিয়ে চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা থাকবে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। তার আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের পাশাপাশি বৈধ অস্ত্রও জমা নেওয়া হচ্ছে।     

তবে নির্বাচনে যারা প্রার্থী, তাদের বৈধ অস্ত্র জমা দিতে হবে না।

সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধা- সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে না।

পুরনো খবর:

ভোটের দায়িত্বে প্রথমবার গ্রাম পুলিশ
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের তালিকা করার নির্দেশ সিইসির
ভোটের আগে চট্টগ্রামে তল্লাশি অভিযান
নির্বাচন: ২৭২ কোটি টাকা আগাম পেল আইন-শৃঙ্খলা বাহিনী
ভোটের জন্য চমৎকার প্রস্তুতি: আইজিপি